সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস (ওমিক্রন ভেরিয়েন্ট) সংক্রমন বৃদ্ধির কারণে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন আগামীকাল বৃহ:স্পতিবার, ৬ জানুয়ারি ২০২২ থেকে ‘ওয়াক-ইন’-এর মাধ্যমে (অ্যাপয়েন্টমেন্ট ছাড়া) সব ধরনের কনস্যুলার সেবা প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
তবে অ্যাপয়েন্টমেন্ট-এর ভিত্তিতে ও ডাকযোগে সকল কনস্যুলার সেবা যথারীতি প্রদান করা হবে। হাইকমিশনের ওয়েবসাইট-এ নিম্নলিখিত লিংক থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যেতে পারে:
https://bhclondon.org.uk/appointment-booking
অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কনস্যুলার সেবাগ্রহিতাদের ন্যূনতম দুটি টিকা দেয়া থাকতে হবে (গ্রহণযোগ্য ব্যতিক্রম ছাড়া) এবং অ্যাপয়েন্টমেন্টের ২৪ ঘন্টার মধ্যে সেবাগ্রহিতাদের নিজস্ব এনএইচএস অ্যাপে নেগেটিভ লেটারেল ফ্লু টেস্টের রেজাল্ট আপলোড করতে হবে। হাইকমিশন থেকে যে কোন সেবা গ্রহণের জন্য মাস্ক ব্যবহার সকলের জন্য বাধ্যতামূলক (গ্রহণযোগ্য ব্যতিক্রম ছাড়া)।
‘ওয়াক-ইন’-এর মাধ্যমে কনস্যুলার সেবা প্রদান সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত যদিও হতাশাজনক, আমরা আশা করি সবাই বুঝতে পারবেন যে সেবাগ্রহিতাদের এবং মিশনের সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারিদের স্বাস্থ্য নিরাপত্তা সুরক্ষার জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
ওমিক্রণের কারণে ৬ জানুয়ারি থেকে সরাসরি সার্ভিস বন্ধ করছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন ।।𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧
https://www.youtube.com/watch?v=99BPMWzdag0-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
আরও পড়ুন: