ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে

কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১২:৪৬ পিএম

কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু
ব্রাজিল-মরক্কো খেলার একটি মূহুর্ত

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের।

বাংলাদেশ সময় ১৩ জুন ২০২৬, রোববার ভোরে নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। আরব দেশটির হয়ে একমাত্র গোলটি করেন ইসমাইল সাইবারি, আর ব্রাজিলের পক্ষে সমতাসূচক গোলটি আসে ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে।

ম্যাচের আগের দিন আশরাফ হাকিমি বলেছিলেন, ‘মরক্কো হলো ‘আফ্রিকার ব্রাজিল’।’ মাঠে নেমে সেই দাবির যথার্থ প্রমাণও দিয়েছে আটলাস লায়ন্সরা। শুরু থেকেই তীব্র প্রেসিংয়ে ব্রাজিলকে চাপে ফেলে দেয় মরক্কো। নিজেদের অর্ধ থেকে বল বের করতে দেয়নি প্রতিপক্ষকে। দ্রুত বল পুনরুদ্ধার করে একের পর এক আক্রমণ চালিয়েছে প্রতিপক্ষের গোলমুখে, বিশেষ করে বাঁ প্রান্ত দিয়ে।

এদিন কিছুটা চমক দেখিয়েই শুরুর একাদশ সাজায় ব্রাজিল। ইনফর্ম মাতাইস কুনিয়াকে শুরুর একাদশে না রেখে ইগর থিয়াগো নামান কোচ কার্লো আনচেলত্তি। ছিলেন না অভিজ্ঞ দানিলোও। কাসেমিরোও যেন বেশ ক্লান্ত ছিলেন। তবে দ্বিতীয়ার্ধে কিছু বদলের পর ম্যাচে প্রাণ ফিরলেও গোল আদায় করে নিতে পারেনি দলটি।

মূলত ফাবিনিয়োকে মাঝমাঠে নামানোর পর ব্রাজিল যেন নিজেদের স্বাভাবিক রূপ ফিরে পায়। বলের দখল ধরে রেখে ম্যাচের গতিপথ পাল্টে দেয় সেলেসাওরা। অন্যদিকে মরক্কো কিছুটা ক্লান্ত হয়ে পড়ে। বিশেষ করে হাকিমির পেছনের ফাঁকা জায়গা কাজে লাগানোর চেষ্টা চালায় ব্রাজিল। তবে বুয়াদ্দিসহ মরক্কোর মিডফিল্ডাররা দুর্দান্ত কভার দিয়ে ভিনিসিয়ুসকে বড় সুযোগ নিতে দেননি।

ম্যাচে এদিন ২১তম মিনিটে এগিয়ে যায় মরক্কো। ব্রাজিলের রক্ষণভাগে যোগাযোগের ঘাটতির সুযোগ কাজে লাগান ইসমাইল সাইবারি। গোলরক্ষক অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল ও মারকিনিওসের ভুল বোঝাবুঝির মধ্যে বক্সের বাইরে থেকে বল তুলে জালে পাঠিয়ে দেন তিনি।

এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে গোল করার স্বাদ পেল আফ্রিকান চ্যাম্পিয়নরা। এর আগে ১৯৭০ সালে পেরু এবং ১৯৯৮ সালে ব্রাজিলের বিপক্ষে গোল করতে পারেনি মরক্কো।

গোল করার পরও আক্রমণের ধার ধরে রাখে মরক্কো। ম্যাচের প্রথম ৩০ মিনিটেই তারা ১২টি শট নেয়। ২০১৮ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের পর কোনো বিশ্বকাপ ম্যাচে ব্রাজিল এত বেশি শটের মুখোমুখি হয়নি।

তবে একের পর এক সুযোগ নষ্ট করার খেসারত দিতে হয় মরক্কোকে। বিরতির ১৩ মিনিট আগে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। সেলেসাওদের জার্সিতে নিজের ৫০তম ম্যাচ খেলতে নামা এই তারকা ব্রুনো গিমারেসের পাস বক্সের ভেতরে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরের দিকে কাট করে শক্তিশালী শটে ইয়াসিন বুনোকে পরাস্ত করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিল এগিয়ে যাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। লুকাস পাকেতার দৃষ্টিনন্দন বাইসাইকেল কিক অবশ্য বুনো কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন। ব্রাজিলের হয়ে জয়ের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন রাফিনিয়া। ব্রুনো গিমারেসের নিচু ক্রস গোলমুখে পৌঁছালেও সামান্য ব্যবধানে সংযোগ করতে ব্যর্থ হন তিনি।

মূলত ভিনিসিয়ুসের দুর্দান্ত একক নৈপুণ্যে করা গোল ব্রাজিলকে বড় এক অস্বস্তিকর হার থেকে বাঁচিয়েছে। এর ফলে ১৯৩৪ সালের পর বিশ্বকাপের প্রথম ম্যাচে হার না মানার অবিশ্বাস্য ৯২ বছরের রেকর্ডও অক্ষুণ্ন রাখে ব্রাজিল।