ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
সর্বশেষ
স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫, ১২:১৮ এএম

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়াদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতা সারজিস আলমের শ্বশুরও রয়েছেন। সোমবার (২৫ আগস্ট) হাইকোর্ট বিভাগে ২৫ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারমধ্যে সারজিসের শ্বশুর মো. লুৎফর রহমানের নাম রয়েছে। গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। লুৎফর রহমান আগে থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ছাত্রদলের সাবেক নেতা, বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। তার মেয়ের সঙ্গে সারজিসের বিয়ে হওয়ার আগেই তিনি ডেপুটি এটর্নি জেনারেল হয়েছিলেন। হাইকোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারক নিয়োগ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে, যা শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য কার্যকর হবে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং নয়জন সিনিয়র আইনজীবী। ন।” নিয়োগপ্রাপ্ত ২৫ জন অতিরিক্ত বিচারক হলেন- আনোয়ারুল ইসলাম শাহীন (সুপ্রিম কোর্টের আইনজীবী), সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব, সিনিয়র জেলা জজ), নুরুল ইসলাম (চট্টগ্রামের জেলা ও দায়রা জজ), শেখ আবু তাহের (আইন ও বিচার বিভাগের সচিব)। আজিজ আহমেদ ভুঞা (সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল), রাজিউদ্দিন আহমেদ (সুপ্রিম কোর্টের আইনজীবী), ফয়সল হাসান আরিফ (সুপ্রিম কোর্টের আইনজীবী), এস. এম. সাইফুল ইসলাম (যুগ্ম সচিব, সিনিয়র জেলা জজ)। আসিফ হাসান (সুপ্রিম কোর্টের আইনজীবী), জিয়াউল হক (সুপ্রিম কোর্টের আইনজীবী) দিহিদার মাসুম কবীর (ডেপুটি অ্যাটর্নি জেনারেল), জেসমিন আরা বেগম (হবিগঞ্জের জেলা ও দায়রা জজ)। মুরাদ-এ-মাওলা সোহেল (জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব), জাকির হোসেন (ঢাকা মহানগর দায়রা জজ), রাফিজুল ইসলাম (সলিসিটর, আইন ও বিচার বিভাগ), মনজুর আলম (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)। লুৎফর রহমান (ডেপুটি অ্যাটর্নি জেনারেল), রেজাউল করিম (ডেপুটি অ্যাটর্নি জেনারেল), ফাতেমা আনোয়ার (সুপ্রিম কোর্টের আইনজীবী), মাহমুদ হাসান (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)। আবদুর রহমান (সুপ্রিম কোর্টের আইনজীবী), সৈয়দ হাসান যুবাইর (সুপ্রিম কোর্টের আইনজীবী), এ. এফ. এম সাইফুল করিম (ডেপুটি অ্যাটর্নি জেনারেল), উর্মি রহমান (সুপ্রিম কোর্টের আইনজীবী), এস. এম. ইফতেখার উদ্দিন মাহমুদ (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)