ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

স্পেন দূতাবাস  প্রবাসীদের আটকে পড়া  পাসপোর্ট  ও পুলিশ ক্লিয়ারেন্স  দ্রুত পেতে কাজ করছে

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২০, ০১:৫০ এএম

স্পেন দূতাবাস  প্রবাসীদের আটকে পড়া  পাসপোর্ট  ও পুলিশ ক্লিয়ারেন্স  দ্রুত পেতে কাজ করছে
[youtube]rJKRP5bOjzA[/youtube] বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ টীম পূর্ব ঘোষনা অনুযায়ী ২২,২৩,২৪,ও ২৫ আগস্ট বার্সেলোনা শহরের একটি হলরুমে দূতাবাসের অধিনে নিরপেক্ষ স্থানে কন্স্যুলার সেবা প্রদান করেছে। সকাল ৯টা থেকে কাতালোনীয়া রাজ্যের বিভিন্ন স্থান থেকে পূর্ব নির্ধারিত সিরিয়াল অনুযায়ী সেবা নিতে আসা আসেন প্রবাসী বাংলাদেশিরা।  টানা চারদিন এ সেবা প্রদান করে বাংলাদেশ দূতাবাস। সাম্প্রতিক সময়ে  স্পেনে কোভিড-১৯ দ্বিতীয় ধাপে বৃদ্ধি পাওয়াতে দূতাবাস নির্ধারিত-  ‘প্রতি মাসের বার্সেলোনায়  সেবা কার্যক্রম‘  চালু রাখা সম্ভব হয়ে ওঠেনি বলে ৫২বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন-  স্পেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও মিশন উপ-প্রধান  এম হারুন আল রশিদ। কোভিড পরিস্থিতির কারণে  দূতাবাসের সেবা কার্যক্রম  সুনিদৃষ্ট দিন ও সময়ে  দেয়া হবে। এজন্য সেবা গ্রহীতাদেরকে দূতাবাসের নোটিশ দেখে, সেবার বিষয় জেনে, নিদৃষ্ট  তারিখে এপয়েন্টম্যান্ট করার  অনুরোধ করা হয়েছে। কোভিড ১৯ সংকট সময়ে সকলের জন্য সেবা নিশ্চিতকরণে   বার্সেলোনা কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দের আন্তরিক  সহযোগিতার আহ্ববান জানিয়েছে দূতাবাস। করোনা পরিস্থিতির কারণে ঢাকার স্পেন দূতাবাসের কার্যক্রম বন্ধ  রয়েছে। এদিকে স্পেনে বাংলাদেশীদের   বৈধ্যতার আবেদনের জন্য বাধ্যতামূলক  ‘পুলিশ ক্লিয়ারেন্স‘  এর প্রয়োজন। যা এখন পাওয়া যাচ্ছে না। এ নিয়ে স্পেন প্রবাসীরা আছেন মারাত্নক সংকটে। ৫২বাংলার প্রশ্নের জবাবে মিশন উপ-প্রধান  এম হারুন আল রশিদ তাদের আন্তরিক প্রচেষ্টার কথা জানিয়েছে- দেশে বাংলাদেশের পাসপোর্ট অফিসগুলোতে  আমলাতান্ত্রিক  জটিলতায় আটকে আছে কয়েক হাজার স্পেন প্রবাসীদের পাসপোর্ট। এদিকে পাসপোর্টের অভাবে  বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রবাসীরা।   স্পেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার জানিয়েছেন করোনা  পরিস্থিতির  কারণেই এই কার্যক্রম কিছুটা স্থবির  আছে। মাদ্রিদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও মিশন উপ-প্রধান এম হারুন আল রশিদ এর নেতৃত্বে চার দিনের সেবা দিতে  আসেন দুতাবাসের   প্রথম শ্রম সচিব মো.মুতাসসিমুল ইসলাম,দূতাবাস কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম,এএসএম রেজাশাহ পাহলভী ও অফিস সহকারী মো.শফিক ইসলাম। দূতাবাসের সেবাসমূহের মধ্যে ছিল প্রবাসীদের এমআরপি নতুন পাসপোর্ট বিতরণ, নতুন আবেদনকারী এমআরপি’র এনরোলমেন্ট ,পাসপোর্ট রি-ইস্যু আবেদন গ্রহণ,৬ বছরের কমবয়সী বাচ্চাদের এমআরপির আবেদন গ্রহণ,মোবাইল ইউনিটের মাধ্যমে নতুন পাসপোর্টের আবেদনকারীর ছবি, ফিঙ্গার প্রিন্ট গ্রহণ,স্প্যানিশ পাসপোর্টধারী বাংলাদেশী নাগরিকদের নো-ভিসা আবেদন গ্রহণ,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পূরনের আবেদন এছাড়াও প্রবাসীদের প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র সত্যায়ন এবং প্রবাসীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর আবেদন গ্রহণ ইত্যাদি। এদিকে  ৫২বাংলাকে সেবা গ্রহীতারা  দুতাবাস টীমের সেবা পেয়ে তাদের সন্তুস প্রকাশ করে অনেকে বলেছেন পূর্বের চেয়ে এবারের সেবার মান অনেকটা ভালো ছিল।