ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

স্পিকার শাফির আমন্ত্রণে ঐতিহাসিক টাউন হল পরিদর্শন করলেন নাজিরা শীলা

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৩, ০৭:১৩ এএম

স্পিকার শাফির আমন্ত্রণে ঐতিহাসিক টাউন হল পরিদর্শন করলেন নাজিরা শীলা
লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেট’স কাউন্সিলের স্পিকার কাউন্সিলর শাফি আহমদের আমন্ত্রণে ঐতিহাসিক টাউন হল পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা যুব মহিলা লীগের সভাপতি নাজিরা বেগম শীলা। সোমবার (৩ এপ্রিল) টাওয়ার হ্যামলেটস বারার ফার্স্ট সিটিজেন ও স্পিকার কাউন্সিলর শাফি আহমদ ও কাউন্সিলর ফারুক আহমদ তাঁদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং অত্যন্ত আন্তরিকতার সাথে প্রায় দু’ঘণ্টা পুরো টাউন হল ঘুরে দেখান। পরে স্পিকারের কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুস শুকুর, বাংলাদেশ সেন্টার লন্ডন’র সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন, চীফ ট্রেজারার মামুন রশীদ, মিডিয়া কমিটির আহবায়ক আলী বেবুল, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও রাজনীতিবিদ মোহাম্মদ আমিনুল হক জিলু, গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালাচারাল ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন। জানা যায়, হোয়াইটচ্যাপেলের ঐতিহাসিক গ্রেড-২ তালিকাভুক্ত পুরানো রয়্যাল লন্ডন হাসপাতাল ভবনটি এ বছর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন টাউন হল হিসাবে পুনরায় চালু হয়েছে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নির্মিত পুরানো হাসপাতাল ভবনটি ২০১৩ সালে বন্ধ হয়ে যায় যখন হাসপাতালটি ঠিক পাশের একটি নতুন, আধুনিক ভবনে স্থানান্তরিত হয়। গ্রেড-২ তালিকাভুক্ত ভবনটি একটি হাসপাতাল এবং একটি মেডিকেল কলেজ উভয়ই ছিল চারটি ভিন্ন শতাব্দী ধরে। যার মধ্যে দুটি বিশ্বযুদ্ধের আহতদের চিকিৎসা এবং একটি প্রসূতি হাসপাতাল অন্তর্ভুক্ত ছিল। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ৯ মিলিয়ন পাউন্ড দিয়ে পুরানো হাসপাতাল বিল্ডিং কিনেছে এবং আইকনিক বিল্ডিংটি পুনরুদ্ধার, সংস্কার এবং প্রসারিত করার জন্য একটি মাল্টি-মিলিয়ন পাউন্ড প্রকল্প শুরু করেছে- যা এখন স্থানীয় কমিউনিটিকে সেবা করার বিশেষ ভূমিকা রাখবে। গ্রেড-২ তালিকাভুক্ত বিল্ডিং সংরক্ষণের পাশাপাশি, হোয়াইটচ্যাপেল রোডে স্থানান্তর স্থানীয় লোকদের একটি স্থায়ী এবং এখন আরও অ্যাক্সেসযোগ্য টাউন হল বিল্ডিং হিসেবে কাজ করবে। মালবেরি প্লেসের ভাড়া বাবদ কাউন্সিলের প্রতি বছর ৫ মিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে। প্রসঙ্গত, গত ৩০ বছরেরও বেশি সময় ধরে পপলার এলাকায় মালবেরি প্লেসে টাউন হল ভবন ছিল। বারার প্রান্তে ইস্ট ইন্ডিয়া ডকের পুরাতন টাউন হলটিতে বাসিন্দাদের যাওয়া কঠিন ছিল। ( বিজ্ঞপ্তি )