ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

সিলেটে কারী শিল্পবান্ধব ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার  উদ্যোগ নিলে সর্বাত্নক সহযোগিতা করা হবে- মেয়র আরিফ

প্রকাশিত: ১৫ মে ২০২২, ০৪:৫০ এএম

সিলেটে কারী শিল্পবান্ধব ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার  উদ্যোগ নিলে সর্বাত্নক সহযোগিতা করা হবে- মেয়র আরিফ
যুক্তরাজ্যে কারী শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন( বিসিএ) এর উদ্যোগে যুক্তরাজ্যে সফররত সিলেট সিটি কর্পোরেশন   এর মেয়র আরিফুল হক চৌধুরীর  সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে। বিসিএ’র প্রেসিডেন্ট এম এ মুনিম এর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী বিসিএ’র  কারী শিল্পবান্ধব ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার  উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন- ব্রিটেনে রেষ্টুরেন্ট সহ যে কোন খাতে সুনিদৃষ্ট কাজের দক্ষ স্টাফ তৈরীর জন্য যে সব কাজ করা দরকার  সে সব কাজে সর্বাত্নক সহযোগিতা করা হবে। সিলেটে অপার বিনিয়োগ সম্ভানার কথার উল্লেখ করে সিলেট সিটি করপোরেশনের মেয়র বলেন, বিসিএ সহ যে কোন প্রবাসী সংগঠন বা ব্যক্তি পর্যায়ে ঝুকিমুক্ত বিনিয়োগ করার এখন বিশেষ সুযোগ রয়েছে। অচিরে অনেক সেবাখাতে ই-সার্ভিস চালু হচ্ছে। এবং ইতিমধ্যে অনেকগুলো প্রতিষ্ঠিত বিদেশী কোম্পানী বিভিন্নখাতে সিলেটে  বিনিয়োগ করেছে। সিলেট-লন্ডন ঐতিহ্য ও সামাজিক  সম্পর্কের আলোকিত দিক নিয়ে আলোচনা করে মেয়র আরিফুল হক ব্রিটিশ-বাংলাদেশী তরুণ, নানা পেশায়  মেধাবী  ও ব্যবসায়ীদের  বিনিয়োগে তার সর্বাত্নক সহযোগিতার আশ্বাস দেন। মেয়র আরিফুল হক বলেন, ঐক্য, সম্প্রীতি ও মানবিকতা চর্চায় দেশে ও প্রবাসে  সিলেটের  একটি গৌরবোজ্জ্বল  সুনাম  রয়েছে।  রাজনৈতিক মত পার্থক্য ভুলে সিলেটে বর্তমান সময়ের অভূতপূর্ব উন্নয়নের বাস্তব দৃশ্য আজ গোটা বাংলাদেশে অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি সিলেটের সন্তান ও জাতীয় রাজনৈতিক নেতা মরহুম সামাদ আজাদ, এম সাইফুর রহমান, হুমায়নু রশীদ চৌধুরী,  সুরঞ্জিত সেন গুপ্ত,  আবুল মাল আব্দুল মুহিত এবং বর্তমান পররাষ্ট্র মন্ত্রী এম এ মোমেন এমপি ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপির সিলেটের সার্বিক উন্নয়নে আন্তরিক ও সমন্বিত সহযোগিতার কথা উল্লেখ করে বলেন- আলোকিত সমাজ বিনির্মাণে  এটি গোটা বাংলাদেশের জন্য  মডেল উদাহরণ  হয়ে থাকবে। মেয়র আরিফুল হক চৌধুরী  করোনা পেনডামিক সময়ে বিসিএ’র সিলেট সিটি করপোরেশনকে নগদ ৫লক্ষ টাকা সহ বিসিএ’র সদস্যদের ব্যক্তিগতভাবেও সহযোগিতার কথা স্বরণ করে বিসিএ‘র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন- প্রবাসীদের সহযোগিতায় সিলেটে করোনা সময়ে মানবিক বিপর্যয় হয়নি। ১১ মে পূর্ব লন্ডনের অভিজাত মেনিস রেস্টুরেন্টে বিসিএর মতবিনিময় অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন- লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জেষ্ঠ্য সাংবাদিক নজরুল ইসলাম বাসন,  বিসিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মকদ্দস, কামরুজ্জান জামান জুয়েল,  ফায়জুল হক ও নাজাম উদ্দিন নজরুল, জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, বিসিএ’র প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু ,কালচারাল সেক্রেটারী নাসির উদ্দিন,জয়েন্ট চিফ ট্রেজারার আবজাল হোসেন, বিসিএ’র এনইসি মেম্বার মাগদাদ খান, জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সাধারণ সম্পাদক অলি উদ্দিন শামীম। মতবিনিময়ে বিসিএ এর পক্ষ থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হকের কাছে- বিসিএ’র পরিকল্পনাধিন কারী শিল্পবান্ধব ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠায় মেয়রের সর্বাত্ন সহযোগিতার অনুরোধ করা হয়। এছাড়াও প্রবাসীদের বিনিয়োগে নানা জটিলতা নিরসনে দ্রুত ই-সার্ভিস চালু, প্রবাসীদের জমি-জমা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের নানা বিরোধ, মামলা ও হয়রানী  নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতার দাবী জানানো হয়। মেয়র আরিফুল হক চৌধুরীর সম্মানে  বিসিএ দুপুরের খাবার আপ্যায়ন ও আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ে ছিলেন অফিস  ম্যানেজোর আলী বাবর চৌধুরী।