ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

সাংবাদিক ওয়েছের পিতা বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল : লন্ডন বাংলা প্রেস ক্লাব ও নেবট্রার শোক

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ০৭:৪২ পিএম

সাংবাদিক ওয়েছের পিতা বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল : লন্ডন বাংলা প্রেস ক্লাব ও নেবট্রার শোক
এটিএন বাংলা ইউকের ম্যানচেস্টার প্রতিনিধি, সাংবাদিক আমিনুল হক ওয়েসের পিতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার দুপুরে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভূরাখালি গ্রামের বাসিন্দা আব্দুল হক ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে তিনি গুরুতর আহত হন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের লাশ গ্রামের বাড়ি ভূরাখালি নেওয়া হয়েছে। সেখানে রাষ্টীয় মর্যাদায় তাকে সমাহিত করা হবে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সদস্য, সাংবাদিক আমিনুল হক ওয়েছের পিতা আব্দুল হকের মৃত্যুতে ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের  আত্মার মাগফিরাত কামনা করেন। এদিকে নর্থইংল্যান্ড বাংলাদেশ টিভি জার্নলিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহাজাহান ও সাধারন সম্পাদক তৈয়বুর রহমান শ্যামল ও কোষাধ্যক্ষ দেলওয়ার হোসেন শিবলি এক শোকবার্তায় সংগঠনের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক ওয়েছের পিতা মরহুম আব্দুল হকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের  আত্মার মাগফিরাত কামনা করেন।