ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

সন্ত্রাসবাদ সূচকে আমেরিকার চেয়ে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ০৯:৩৯ পিএম

সন্ত্রাসবাদ সূচকে আমেরিকার চেয়ে এগিয়ে বাংলাদেশ

বিশ্ব সন্ত্রাসবাদ সূচক ২০২৫–এর সবশেষ প্রতিবেদনে আমেরিকার চেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। ২০২৫ সালের গ্লোবাল টেররিজম ইনডেক্স (জিটিআই) সূচকে বাংলাদেশ স্কোর তিন দশমিক শূন্য তিন। অন্যদিকে, আমেরিকা তিন দশমিক পাঁচ এক স্কোর নিয়ে ঠিক বাংলাদেশের এক ধাপ পেছনে অর্থাৎ ৩৪ তম স্থানে অবস্থান করছে। এই স্কোরের ভিত্তিতে ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশ ৩৫তম স্থানে রয়েছে, যা আগের বছরের তুলনায় উন্নতি হয়েছে। এর আগে ২০২৪ সালে বাংলাদেশ ছিল ৩২তম স্থানে। বুধবার (৫ মার্চ ২০২৫) অস্ট্রেলিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস প্রকাশ করে গ্লোবাল টেররিজম ইনডেক্স (জিটিআই) সূচক। ২০২৪ সালের পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সূচক তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদের ঝুঁকি ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের তুলনায় কম ছিল। বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে আছে শ্রীলংকা এবং ভূটান। উভয় দেশের স্কোর শূন্য। এক দশমিক এক এক স্কোর নিয়ে এর পরের অবস্থানেই রয়েছে নেপাল। এরপরে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের পর যথাক্রমে ভারত (৬ দশমিক ১১), আফগানিস্তান (৭ দশমিক ২৬) এবং পাকিস্তান ৮ দশমিক ৩৭ স্কোর নিয়ে সবশেষে অবস্থান করছে। বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে প্রথম দশটি দেশের মধ্যে বুরকিনা ফাসো সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার দেশ হিসেবে রয়ে গেছে। যদিও সেখানে হামলা ও প্রাণহানির হার যথাক্রমে ৫৭ শতাংশ ও ২১ শতাংশ কমেছে, তবুও বিশ্বব্যাপী সন্ত্রাসবাদজনিত মোট মৃত্যুর এক-পঞ্চমাংশ এই দেশেই ঘটেছে। এর পরেই রয়েছে পাকিস্তান ও সিরিয়া। এরপরে রয়েছে যথাক্রমে মালি, নাইজার, নাইজেরিয়া, সোমালিয়া, ইসরায়েল, আফগানিস্তান, ক্যামেরুন। জিটিআই বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের প্রবণতা বিশ্লেষণের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। স্কোর নির্ধারণে হামলার সংখ্যা, প্রাণহানি, আহতের সংখ্যা ও জিম্মিদের পরিস্থিতির মতো নানা উপাদান বিবেচনা করা হয়। পাশাপাশি সংঘাত ও আর্থসামাজিক তথ্য বিশ্লেষণ করে সন্ত্রাসবাদের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়। ২০২৪ সালে বিশ্বে সন্ত্রাসী হামলার শিকার হওয়া দেশের সংখ্যা ৫৮ থেকে বেড়ে ৬৬-তে পৌঁছেছে, যা প্রায় এক দশকের উন্নতির বিপরীত চিত্র তুলে ধরেছে। ৪৫টি দেশের পরিস্থিতির অবনতি হয়েছে, অন্যদিকে ৩৪টি দেশে উন্নতি হয়েছে। ২০২৪ সালে চারটি প্রধান সন্ত্রাসী গোষ্ঠীর সহিংসতা বৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলায় মৃত্যুর সংখ্যা ১১ শতাংশ বেড়েছে।