ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান

শীঘ্রই ৯৯৬ কোটি টাকা ব্যয়ে মনু নদীর স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ শুরু হবে

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০, ০৪:২৭ পিএম

শীঘ্রই ৯৯৬ কোটি টাকা ব্যয়ে মনু নদীর স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ শুরু হবে
পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, খুব শীঘ্রই ৯৯৬ কোটি টাকা ব্যয়ে মনু নদীর ভাঙন বাধের স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ, চর অপসারন-ফ্লাড ওয়াল নির্মাণ কাজ এবং ডেল্টা প্ল্যানের অংশ হিসেবে নতুন করে প্রতি উপজেলায় ৫ টি করে নতুন খাল খনন কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শুরু করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষ উপলক্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ১০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১২ আগস্ট) কুলাউড়া উপজেলার ফানাই নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনীতে তিনি এ কথা বলেন। সিনিয়র সচিব কবির বিন আনোয়ার আরও বলেন, অতীতের যে কোন সময় থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ের কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে এবং আগামী প্রতিটি কাজ কেন্দ্রীয় ভাবে সিসি টিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। বৃক্ষরোপন কর্মসূচীর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস.এম.শহিদুল ইসলাম, মৌলভীবাজার পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী, উপ-বিভাগীয় প্রকৌশলী খালিদ বিন অলীদ, মো.খোরশেদ আলম, মো. মোখলেছুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান,পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুল কাদের ও সরওয়ার আলম চৌধুরী, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মো.মমদুদ হোসেনসহ স্থানীয় এলাকার জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিবর্গ। নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী জানান, বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে বাপাউবো মৌলভীবাজার এর মাধ্যমে বিভিন্ন উপজেলার নদীর তীরে প্রায় ২৮ হাজার বৃক্ষরোপন করা হবে।