ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

শিক্ষার্থী ও সাংবাদিক ভিসায় কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ১১:৫৭ পিএম

শিক্ষার্থী ও সাংবাদিক ভিসায় কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র প্রশাসন বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং গণমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ নির্ধারণের প্রস্তাব করেছে। বুধবার প্রকাশিত একটি প্রস্তাবিত সরকারি বিধিমালায় এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ নিয়ে বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ট্রাম্প প্রশাসনের বৈধ অভিবাসনে কঠোর নীতির আরেকটি দৃষ্টান্ত হিসেবে এই পদক্ষেপকে দেখা হচ্ছে। রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন নীতিতে কঠোরতা আরোপ করছেন। ধারণা করা হচ্ছে, নতুন এই পরিবর্তন বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে থাকা আরও জটিল করে তুলবে।

বর্তমানে এসব ভিসা সাধারণত সংশ্লিষ্ট কর্মসূচি বা কাজের সময়সীমা পর্যন্ত বৈধ থাকে। তবে প্রস্তাবিত নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্রে অবস্থান বাড়াতে নতুন করে আবেদন করতে হবে।

প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী:

  • শিক্ষার্থী (এফ ভিসা) ও বিনিময় কর্মসূচির (জে ভিসা) ভিসার মেয়াদ সর্বোচ্চ ৪ বছর

  • সাংবাদিকদের (আই ভিসা) জন্য ভিসার মেয়াদ সর্বোচ্চ ২৪০ দিন (বর্তমানে যা বহু বছর পর্যন্ত বৈধ থাকে)।

  • চীনা সাংবাদিকদের জন্য মেয়াদ হবে মাত্র ৯০ দিন; তবে তারা চাইলে মেয়াদ বৃদ্ধির আবেদন করতে পারবেন।

ট্রাম্প প্রশাসন এর আগেও বৈধ অভিবাসন নিয়ে কড়াকড়ি করেছে। এর মধ্যে আদর্শগত মতপার্থক্যের কারণে শিক্ষার্থীদের ভিসা ও গ্রিন কার্ড বাতিল করা এবং বহু অভিবাসীর বৈধ অবস্থান বাতিল করার মতো ঘটনাও রয়েছে।

মার্কিন সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ১৬ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী এফ ভিসায় যুক্তরাষ্ট্রে ছিলেন। এছাড়া ২০২৪ অর্থবছরে (শুরু: ১ অক্টোবর ২০২৩) প্রায় ৩ লাখ ৫৫ হাজার বিনিময় কর্মী এবং ১৩ হাজার গণমাধ্যমকর্মী ভিসা পেয়েছেন।

বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাবিত এই নিয়মের তীব্র সমালোচনা করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা বলেছে, “চীন যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু দেশের বিরুদ্ধে গৃহীত বৈষম্যমূলক নীতির বিরোধিতা করছে।”

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভিসাধারীদের আরও কার্যকরভাবে ‘তদারকি ও নজরদারির’ জন্য এই পরিবর্তন আনা হয়েছে।

প্রস্তাবিত বিধিমালার ওপর সাধারণ মানুষ ৩০ দিনের মধ্যে মতামত জানাতে পারবে।