আল্লামা মোজাহিদ উদ্দিন চৌধুরী শুক্রবার (১০ জুলাই) উইপক্রস হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৯০ বছরেরও অধিক বয়সি আল্লামা মোজাহিদ উদ্দিন ২০টি ইসলামি গ্রন্থের প্রণেতা।তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যের লেষ্টার শহরে বসবাস করেন। তিনি লেস্টারের ছাব হিসেবেই যুক্তরাজ্যে পরিচিত ছিলেন।
বাংলাদেশে একসময় দুবাগী হুজুর হিসাবে পরিচিত ছিলেন আল্লামা মোজাহিদ উদ্দিন চৌধুরী । ব্রিকলেন জামে মসজিদের সাবেক খতিব মাওলানা জিল্লুর রহমান চৌধুরী ও আক্সব্রিজ মসজিদের সাবেক ইমাম মাওলানা ওলিউর রহমান চৌধুরীর পিতা হলেন লেস্টারের ছাব।
উল্লেখ্য ১৯২৯ সালে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দুবাগ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।১৯৭৮ সালে তিনি যুক্তরাজ্যে আসেন।বাংলাদেশে থাকাকালে তিনি বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম ও মুহতামিম ছিলেন।বৃটেনে দীর্ঘদিন লেষ্টার মসজিদের ইমাম ছিলেন।মাওলানা দুবাগী ইসলামী জ্ঞানের সুপণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন।
আল্লামা মোজাহিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে আলেম সমাজ ও কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
আরও পড়ুন: