লেবাননে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ফয়সাল মিয়া ও সেলিম হোসেন বাংলাদেশী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার আনুমানিক রাত ১০টার দিকে খালদা হয়ে মটর সাইকেল চালিয়ে সাবরা আসার পথে বৈরুতের রফিক হারিরি বিমানবন্দরের পাশে মেইন রোডে বোরুজের মোরে এই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, ফয়সাল মিয়া ও সেলিম হোসেন মটর সাইকেল করে বাসায় ফিরছিলেন, তাদের মটর সাইকেল বোরুজের মোরে পৌছলে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মটর সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনা স্থলেই ফয়সাল মিয়ার মৃত্যু ঘটে। অন্যদিকে স্থানীয়রা লেবানন রেডক্রস ও পুলিশকে খবর দিলে লেবানন রেডক্রস ও পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার কয়েক ঘন্টা পর সেলিম হোসেনও চিকিৎসাধীন অবস্থায় মত্যু বরণ করে।
বর্তমানে তাদের দুই ভাইয়ের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে ।
তাদের নিকটতম আত্বীয় আব্দুল কাদের জানান, ছোট ভাই ফয়সাল মিয়াকে কাজে যোগ দেয়ার উদ্দেশ্যে শৈফাত থেকে মটর সাইকেল চালিয়ে বড়ভাই সেলিম ছাবরা যাচ্ছিল। রাতে তাদের কোন খুঁজ না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজির পর জানতে পারি এই দূর্ঘটনার কথা।
অন্যদিকে তাদের মৃত্যুর খবর শুনে দেশ ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। তারা ঢাকা জেলা কেরানীগঞ্জ থানা ধলেশ্বর গ্রামের মফিজুর রহমানের ছেলে ।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
আরও পড়ুন: