ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স

লন্ডনে জননেতা সৈয়দ মহসীন আলীর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৬ এএম

লন্ডনে জননেতা সৈয়দ মহসীন আলীর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
ব্রিটেনে বসবাসরত মৌলভবাজারবাসীর উদ্যোগে সাবেক সমাজ-কল্যাণ মন্ত্রী, মরণোত্তর স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে | ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সেন্ট্রাল লন্ডনের সুরমা কমিউনিটি সেন্টারে আয়োজিত  সভার সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রতিষ্টাতা সভাপতি  ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মো. ফিরোজ | আলোচনা ও দোয়া মাহফিলে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  তিন বারের সাবেক সংসদ সদস্য , বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান , বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান | বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আব্দুল মান্নান , যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী , ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনু এবং লন্ডন সফররত মৌলভীবাজার জেলা যুবলীগের  সাধারণ সম্পদক সৈয়দ রেজাউর রহমান সুমন | এছাড়াও বক্তব্য রাখেন  সাবেক ছাত্রনেতা , কাউন্সিলর মুজিবুর রহমান জসিম , আওয়ামীলীগ নেতা মুরাদ আহমেদ,আব্দুল মালিক , রুহুল আমিন রুহেল , আব্দুল বাছিত, আব্দুল মুহিত আফজাল , রাধাকান্ত দেব , আবু রোমান , আমিনুর রহমান কাবিদ সহ আরো অনেকে | অনুষ্ঠানটির প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগ এর  সিনিয়র সহ সভাপতি  জাকির আক্তারুজ্জামান। অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে সৈয়দ মহসীন আলীর অনেক গুনগ্রাহী গুনীজন  উপস্থিত ছিলেন। সভায় প্রয়াত সৈয়দ মহসীন আলীর বর্ণাঢ্য, সৎ ও সাহসী রাজনৈতিকজীবন  এবং ব্যক্তি মহসীনের মানবিকজীবনের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করা হয়।  বক্তারা আগামী সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কার বিজয়ের মাধ্যমে সৈয়দ মহসীন আলীর অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন | মুফতি সৈয়দ মাহমুদ আলীর পরিচালনায় দোয়ার মাধ্যমে  অনুষ্ঠানটি শেষ হয় |