প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরাকে সাময়িক বরখাস্ত করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।
গণমাধ্যমে তিনি বলেন, যেহেতু সিরাজাম মুনিরা মামলায় গ্রেফতার হয়ে আছেন তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গ্রেফতারের দিন থেকেই কার্যকর হবে। এ বিষয়ে তার ব্যক্তিগত ঠিকানায় ডাকযোগে চিঠি পাঠানো হবে।
প্রসঙ্গত, গত শনিবার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করলে রোববার দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন সর্দারপাড়ার একটি বাসা থেকে সিরাজাম মুনিরাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।
পরে রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ এবং আদালতের কাছে পাঁচদিনের রিমান্ড আবেদন করে। যার শুনানি সোমবার এবং পরে বুধবার হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আবার বৃহস্পতিবার ধার্য করা হয়।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
আরও পড়ুন: