ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী?

যুক্তরাজ্য জাসদের ভিডিও কনফারেন্স ভার্চুয়াল মিটিং অনুষ্টিত

প্রকাশিত: ১১ জুন ২০২০, ০৪:৫৯ এএম

যুক্তরাজ্য জাসদের ভিডিও কনফারেন্স ভার্চুয়াল মিটিং অনুষ্টিত
গত ৭ই জুন যুক্তরাজ্য জাসদের আয়োজনে এক ভিডিও কনফারেন্স অনুষ্টিত হয় । উক্ত ভার্চুয়াল কনফারেন্সে মিটিং এর সভাপতিত্ব করেন যুক্তরাজ্য জাসদের সিনিয়র নেতা সাবেক সাধারন সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক । এর আগে ৬ই জুন প্রস্তাবিত একটি বিষয় নিয়ে নেতৃবৃন্দের সাথে আলোচনার জন্য সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর আহবানে বেলা ৩টায় ভিডিও কনফারেন্সটির সুচনা করা হয়েছিল, কিন্তু যতেষ্ট পরিমানে নেতৃবৃন্দের উপস্হিতি না থাকায় মিটিংটি মুলতবি রেখে ৭ই জুন বেলা ৩টায় আবার শুরু হয় । প্রস্তাবিত বিষয়টি ছিল বাংলাদেশে করোনা ভাইরাসের লকডাউনের কারনে যুক্তরাজ্য জাসদের পক্ষ থেকে সিলেট অঞ্চলের অসহায় জনগনকে আর্থিক সাহায্য প্রদান । পরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, অগ্রাধিকারের ভিত্তিতে করোনার লকডাউনের কারনে সিলেট অঞ্চলের জাসদের কর্মহীন এবং আর্থিকভাবে দুর্বল নেতাকর্মীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রস্তাবটি সর্বসন্মতিক্রমে গৃহিত হয় । এইমর্মে সবাইকে অবগত করা হয় যে, আগামী ৩০শে জুনের মধ্যে যুক্তরাজ্য জাসদের প্রচারও যোগাযোগ সম্পাদক এমরান আহমদের একাউন্টে সবাইকে ফান্ড জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয় এবং জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা জাসদের সভাপতি জনাব লোকমান আহমদকে যুক্তরাজ্য জাসদের COVID-19 এর জন্য সংগৃহিত ফান্ডের সকল টাকা সিলেট অঞ্চলের জাসদের কর্মহীন নেতাকর্মীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে পৌঁছে দেওয়ার দায়িত্ব অর্পন করা হয় । উক্ত ভার্চুয়াল সভায় বাংলাদেশে করোনা মোকাবেলায় দেশের প্রত্যেকটি করোনা সংক্রামিত এলাকাকে জাসদের প্রস্তাবিত লাল, হলুদ এবং সবুজ এলাকা চিহ্নিত করে ঘোষনা করার জন্য যুক্তরাজ্য জাসদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানানো হয় । যুক্তরাজ্য জাসদ নেতৃবৃন্দ করোনার এই মহাদুর্যোগ কালে বিশেষজ্ঞ এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে একটি জাতীয় উপদেষ্টা কমিটি গঠন করে COVID-19 মোকাবেলা করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান ।এছাড়া যুক্তরাজ্য জাসদ নেতৃবৃন্দ বিজিএমই এর সভাপতি রোবানা হকের শ্রমিক ছাঁটাইয়ের বক্তব্য ষড়যন্ত্রমুলক এবং দুরভিসন্ধিমুলক বলে মনে করেন। তাই তাঁর এই ধৃষ্টতার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান । এর পর অন্য আরেক প্রস্তাবে বর্তমানে যুক্তরাজ্যে স্হায়ীভাবে বসবাসের জন্য আগত সিলেট জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক জনাব আলাউদ্দিন আহমদ মুক্তা এবং সম্প্রতি বাংলাদেশে জাসদে যোগদানকারী যুক্তরাজ্যের স্হায়ী বাসিন্দা রিয়েল ইষ্টেট বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল হককে যুক্তরাজ্য জাসদের পক্ষ থেকে সু স্বাগতম এবং অভিনন্দন জানানো হয় এবং আগামীতে তাদেরকে যুক্তরাজ্য জাসদের সদস্য পদ প্রদান করার জন্য প্রস্তাব দেওয়া হয় । উক্ত ভিডিও কনফারেন্সে যুক্তরাজ্য জাসদের যে সব নেতৃবৃন্দ সরাসরি টেলিফোনের মাধ্যমে অংশগ্রহন করেন তারা হলেন যথাক্রমে, জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য মতিয়ুর রহমান মতিন, যুক্তরাজ্য জাসদের সহ সভাপতি মজিবুল হক মনি, সহ সভাপতি আব্দুল হালিম চৌধুরী, সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহজাহান, যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া,সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন খাঁন শামীম, দপ্তর সম্পাদক শাবুল সামসুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহিন আহমদ, প্রচার যোগাযোগ সম্পাদক এমরান আহমদ ।এছাড়া যুক্তরাজ্য জাসদের যে সব নেতৃবৃন্দ সরাসরি আলোচনায় অংশগ্রহন না করে সাধারন সম্পাদকের কাছে টেলিফোনের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেন তারা হলেন যথাক্রমে, যুক্তরাজ্য জাসদের সভাপতি হারুনুর রশিদ, সহ সভাপতি সৈয়দ এনামুল হক বদরুল, অর্থ বিষয়ক সম্পাদক রেদঁয়ান খাঁন, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা বিলকিস মনসুর এবং যুক্তরাজ্য নারীজোট নেত্রী রেহেনা বেগম । প্রেস বিজ্ঞপ্তি