ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

যুক্তরাজ্যে গত ৩০ বছরের মধ্যে সর্ব্বোচ্চ মুদ্রাস্ফীতি!

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২, ১০:৫৮ পিএম

যুক্তরাজ্যে গত ৩০ বছরের মধ্যে সর্ব্বোচ্চ মুদ্রাস্ফীতি!
যুক্তরাজ্যে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রা চালাতে হিমশিম পোহাতে হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো অনেক কষ্টে দিনানিপাত করছেন। অনেকে বিনা মুল্যে পাওয়া খাবারের ফুড ব্যাংকগুলো হতে খাবার নিয়ে যাচ্ছেন। যুক্তরাজ্যের বাজারে মুদ্রাস্ফীতি গত ডিসেম্বরে এক লাফে ৫.৪% এ পৌঁছে যায়, যা মার্চ ১৯৯২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে। তথ্য বলছে ,এবারের মুদ্রাস্ফীতি গত ৩০ বছরের মধ্যে এটির সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এই মুহুর্তে কাপড়, খাবারের জিনিষ এবং জুতার উচ্চ মূল্যে মার্কেটগুলোতে পরিলক্ষিত হচ্ছে। সুদের হার বাড়ানোর জন্য আগামী মাসে ব্যাংক অব ইংল্যান্ডের নীতিনির্ধারকদের বৈঠকে কী সিদ্ধান্ত হবে- তার উপর আরও চাপ বেড়েছে। বাজারে আসবাবপত্রের দাম এবং খাবারের দাম বাড়ার  কারণ হিসেবে স্টাফদের অতিরিক্ত বিশেষ করে লরি ড্রাইভারদের বেতন বাড়ানো, জ্বালানি তেলের অতিরিক্ত দাম এবং যুক্তরাজ্যের বন্দরে আটকে রাখা আমদানিকৃত জিনিষের ব্যয় বাড়িয়েছে। এদিকে লেবার দলীয় সংসদ সদস্য ব্রিটিশ-বাংলাদেশী রুশনারা আলী বলেছেন, আগামী এপ্রিল মাসে জ্বালানি বিলের উপর অফজেমের ক্যাপ আরোপ, মূল্যস্ফীতি হ্রাসে এবং জীবনযাত্রার ব্যয় নির্বাহে মারাত্নক   প্রভাব ফেলবে। রুশনারা আলী এমপি  আর বলেন, গ্যাসের দাম শুধু যুক্তরাজ্যে নয়  গোটা ইউরোপ জুড়ে বৃদ্ধি পাচ্ছে। এজন্য যুক্তরাজ্য সরকার নিজ থেকে মোকাবেলা করতে পারবেনা এবং নিম্ন আয়ের পরিবারগুলোতে এর  অনেক বেশি প্রভাব ফেলবে।