ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

মধ্যপ্রাচ্যের আলোকিত নারী মহাকাশ বিজ্ঞানী সারাহ আল-আমিরি

প্রকাশিত: ২৮ জুলাই ২০২০, ১০:১৫ পিএম

মধ্যপ্রাচ্যের আলোকিত নারী মহাকাশ বিজ্ঞানী সারাহ আল-আমিরি
[youtube]Qe5AVGInCr8[/youtube] মহাকাশ অভিযাত্রায় যুক্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাত। আলোজাগানিয়া সংবাদটি যেমন প্রতিযোগি দেশগুলোকে অবাক করেছে। তেমনি আরব বিশ্বের অগনণ মানুষ খুশীও এই সংবাদে। মঙ্গল অভিযানে সংযুক্ত আরব আমিরাতের নামের সাথে যুক্ত আছে একজন নারীর নাম। যিনি এখন গোটা বিশ্বে আলোকিত নারী হিসাবে দ্রুততম সময়ে পরিচিতি পেয়েছেন।গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম ভাসছে মধ্যপ্রাচ্যের নারীদের অনুপ্রেরণার উদাহরণ হিসাবে। নাম সারাহ আল-আমিরি। আরব আমিরাতের মঙ্গলগ্রহে অভিযান  হোপ মিশন এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। কে এই সারাহ আল -আমিরি? গণমাধ্যমের কল্যাণে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের একজন মুসলিম তরুন মহাকাশ বিজ্ঞানী হিসাবে তার নাম উচ্চারিত হচ্ছে। ১৯৮৭ সালে সংযুক্ত আরব আমিরাতে জন্ম নেয়া ৩২ বছর বয়সী সারাহ আল আমিরি সম্প্রতি বিবিসির আরবী বিভাগ কে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার সেই স্বপ্নের কথা। সাক্ষাৎকারে তিনি তার স্বপ্নের কথা জানাতে বলেছেন - “আমার স্বপ্ন ছিল মহাকাশ থেকে আমি পৃথিবীকে দেখবো। কিন্তু আপনাকে সব সময় শুনতে হতো এটা অসম্ভব। বিশেষ করে আপনি যদি এমন একটা দেশে থাকেন, যে দেশটা একেবারেই নতুন।” “আমি যখন বলতাম আমি মহাকাশ নিয়ে কাজ করতে চাই, তখন লোকে ভাবতো আমি বুঝি কোন কল্পজগতে বাস করি। সারাহ আল-আমিরি পড়াশোনা করেছেন কম্পিউটার সায়েন্সে। আমেরিকান ইউনিভার্সিটি অব শারজাহতে। তার বরাবরই আগ্রহ ছিল এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ার। কিন্তু তখন সংযুক্ত আরব আমিরাতের কোন মহাকাশ কর্মসূচীই ছিল না। পড়াশোনা শেষে তিনি যোগ দেন এমিরেটস ইনস্টিটিউশন ফর এডভান্সড সায়েন্স এন্ড টেকনোলজিতে। সেখানে তিনি কাজ করেছেন দুবাইস্যাট-১ এবং দুবাইস্যাট-২ প্রকল্পে। এরপর ইউএই’র পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ে যোগ দেন । ২০১৬ সালে তাকে এমিরেটস সায়েন্স কাউন্সিলের প্রধান করা হয়। সংযুক্ত আরব আমিরাতের মঙ্গল অভিযানের শুরু থেকে এর সঙ্গে জড়িত তিনি।এখন এই মিশনের বৈজ্ঞানিক দলের প্রধান।  ২০১৭ সালে সারাহ আল-আমিরি কে একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের এডভান্সড সায়েন্স বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়। মহাকাশযানটির সফল উৎক্ষেপণের পর তার স্বস্তি প্রকাশ করেছেন সারাহ আল আমিরি। তিনি বলেন, তার দেশের ওপর এর প্রভাব অনেকটাই ৫১ বছর আগে আমেরিকার চাঁদে পা রাখার মতো। সেটিও ২০ জুলাই তারিখেই হয়েছিল। গর্বিত  কন্ঠে আরও বলেছেন, ‘ আমি আজ আনন্দিত যে আরব আমিরাতের শিশুরা ২০ জুলাই তারিখে ঘুম থেকে উঠে তাদের নিজস্ব অভিযানটি দেখতে পাবে, যা নতুন একটি বাস্তবতা। যা তাদের নতুন কিছু করতে উদ্বুদ্ধ করবে।’ এই নবীন বিজ্ঞানী এরই মধ্যে আরব বিশ্বের নারীদের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে উঠেছেন। সবকিছু ঠিকঠাক গেলে ৪৯৩ মিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থিত মঙ্গলগ্রহে পৌঁছাতে সারাহ আল-আমিরি ‘র নেতৃত্বের মহাকাশযানটির সময় লাগবে আনুমানিক সাত মাস। মঙ্গলগ্রহের এক বছর হয় ৬৮৭ দিনে। এই পুরো সময় ধরে মহাকাশযানটি মঙ্গলগ্রহের কক্ষপথ প্রদক্ষিণ করবে। মঙ্গলগ্রহেরে কক্ষপথ একবার ঘুরতে সময় লাগবে ৫৫ ঘণ্টা। জাপানের সবচেয়ে বড় রকেটবন্দর তানেগাশিমা থেকে উড্ডয়ন করে আমিরাতের স্যাটেলাইট ‘হোপ মিশন’।মহাকাশযানটি ২০২১ সালের ফেব্রুয়ারিতে পৌঁছাবে যা কাকতালীয়ভাবে আরব আমিরাতের প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। বিশ্লেষকরা মনে করছেন- মধ্যপ্রাচ্যে নানা ক্ষেত্রে সাফল্য দেখিয়ে চলা সংযুক্ত আরব আমিরাত তাদের দেশের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন বড় চ্যালেঞ্জ নেয়ার ক্ষমতা তাদের আছে সেটাই বিশ্ব বাসীর কাছে তুলে ধরছে। গোটা বিশ্বকে চমিকে দেয়া আরব আমিরাতের এই সাফল্যে ‘হোপ মিশন‘ এর প্রধান হয়ে ইতিহাসে অমর হয়ে থাকবেন তরুণ বিজ্ঞানী সারাহ আল-আমিরি ।হোপ মিশনের সাফল্যে বিশেষ করে আরব বিশ্বের মুসলিম নারীদের জন্য ‘অনুপ্রেরণার প্রতীক‘ হয়ে থাকবেন সারাহ আল-আমিরি।