ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

ভারত থেকে ‘পুশ ইন’ এক হাজার ছাড়াল

প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০২:০৩ এএম

ভারত থেকে ‘পুশ ইন’ এক হাজার ছাড়াল

খাগড়াছড়ির রামগড় উপজেলার সোনাইপুল এলাকায় নদীর তীর থেকে গত ২২ মে উমেদ আলী (৪৭), তার স্ত্রী সেলিনা বেগম (৪১) এবং তাদের তিন কন্যাকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানান, উমেদ, সেলিনা ও তাদের সন্তান রুমি খাতুন (১৬), রুম্পা খাতুন (১৫) এবং ছয় বছরের সুমাইয়া খাতুনের শরীর ঠান্ডায় জমে গিয়েছিল। প্রথমে তাদের দেখতে পান স্থানীয় বাসিন্দা রানা। তিনি বলেন, “তারা হতবিহ্বল অবস্থায় ছিল। শিশুরা ভীত, আর তাদের দেখে মনে হচ্ছিল ঠান্ডায় জমে গেছে। আমরা দ্রুত বিজিবিকে ফোন করে জানাই।”

উদ্ধারের পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহামুনী ক্যাম্পের সদস্যরা পরিবারটিকে নিজেদের হেফাজতে নেন। সেলিনা জানান, পানিতে যেন ভেসে থাকতে পারেন, এজন্য তার এবং মেয়েদের শরীরে অনেকগুলো খালি প্লাস্টিকের বোতল বেঁধে দেওয়া হয়েছিল। তিনি বলেন, “আমরা সারা রাত পানিতে ভেসে ছিলাম। আমাদের কেউ সাঁতার জানি না।”

পরিবারটির ভাষ্য অনুযায়ী, তারা হরিয়ানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে মোবাইল ফোন ও টাকা-পয়সা কেড়ে নেয় এবং সীমান্তের কাছাকাছি এনে ফেনী নদীতে ফেলে দেয়। উমেদ আলী বলেন, “তারা কোনো করুণাও দেখায়নি, এমনকি আমাদের সঙ্গে শিশুরা রয়েছে— সেটাও তারা উপেক্ষা করেছে।”

এটি কোনো একক ঘটনা নয়। গত তিন সপ্তাহ ধরে ভারত থেকে অনেককেই নির্যাতনের পর জোরপূর্বক সীমান্তে এনে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

গত ১০ মে দিল্লি পুলিশ এক দম্পতিকে আটক করে এবং আরও ৪৬ জনসহ থানায় নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ৪৫ বছর বয়সী এক নারী বলেন, তারা গত ১০ বছর ধরে ভারতে বসবাস করছিলেন। “পুলিশ আমাদের হেফাজতে নেয়। তিন দিন আমাদের কোনো খাবার বা পানি দেওয়া হয়নি। এরপর গভীর রাতে সীমান্তে নিয়ে গিয়ে ছেড়ে দেয়,” জানান তিনি।

গত মঙ্গলবার লালমনিরহাট সীমান্তের শূন্যরেখায় এক বছর বয়সী মেয়ে মরিয়াম আক্তারকে কোলে নিয়ে বসেছিলেন মানিকজান বেগম। এক পা এগোলেই নতুন জীবনের দোরগোড়া, কিন্তু সেই জীবন ঘেরা অনিশ্চয়তায়। অসংখ্য নারী ও শিশুকে এইভাবে জোর করে সীমান্তে পাঠিয়ে দেওয়ার চিত্রগুলো অত্যন্ত হৃদয়বিদারক।

বিজিবির সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ মে থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মোট ১,০৫৩ জনকে বাংলাদেশে ‘পুশ ইন’ করা হয়েছে।

বিজিবির হিসাব অনুযায়ী, এই সংখ্যা বিভিন্ন সীমান্তভেদে নিম্নরূপ: খাগড়াছড়ি দিয়ে ১১১ জন, কুড়িগ্রাম ৮৪, সিলেট ১০৩, মৌলভীবাজার ৩৩১, হবিগঞ্জ ১৯, সুনামগঞ্জ ১৬, দিনাজপুর ২, চাঁপাইনবাবগঞ্জ ১৭, ঠাকুরগাঁও ১৯, পঞ্চগড় ৩২, লালমনিরহাট ৭৫, চুয়াডাঙ্গা ১৯, ঝিনাইদহ ৪২, কুমিল্লা ১৩, ফেনী ৩৯, সাতক্ষীরা ২৩ এবং মেহেরপুর দিয়ে ৩০ জন।

এ ছাড়া সুন্দরবনের দুর্গম মণ্ডারবাড়িয়া সীমান্ত দিয়ে আরও ৭৮ জনকে পুশ ইন করা হয়েছে।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, “পতাকা বৈঠক ও কূটনৈতিক চ্যানেলে বারবার প্রতিবাদ জানানোর পরও বিএসএফ ও ভারতের অন্যান্য সংস্থা এ ধরনের 'পুশ ইন' অব্যাহত রেখেছে, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি বলেন, “বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে টহল জোরদার করা হয়েছে। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ এসব ঘটনার দায় স্বীকার করছে না, যা মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি মিথ্যাচারের শামিল।”

তার ভাষায়, “পুশ ইন করা অনেকেই প্রকৃতপক্ষে বাংলাদেশি হলেও তারা বহু বছর ধরে ভারতে বসবাস করছিলেন। তাদের সন্তানদের কেউ কেউ ভারতেই জন্ম নিয়েছে এবং তাদের ভারতের বৈধ কাগজপত্রও ছিল। কিন্তু জোর করে সেসব কাগজ কেড়ে নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা বারবার বলেছি, এ ধরনের একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক মানদণ্ড ও স্বীকৃত প্রত্যাবাসন প্রক্রিয়ার লঙ্ঘন। স্বচ্ছ ও সম্মতিপূর্ণ প্রক্রিয়াই একমাত্র গ্রহণযোগ্য পথ।”

একটি সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ২২ মে হরিয়ানার বাসিন্দা পাঁচ বাংলাদেশি নারী ও শিশুকে ফেনী নদীতে ফেলে দেওয়া হয়।

এছাড়া ৭ মে ভারতের ইউএনএইচসিআর-নিবন্ধিত পাঁচ রোহিঙ্গাকে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে পাঠানো হয়।

তিনি বলেন, “এসব ঘটনায় ভুক্তভোগীদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। অনেকেই শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন। বিজিবি প্রতিটি ঘটনার তথ্য, ছবি ও সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে যথাযথ কূটনৈতিক চ্যানেলে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করেছে।”