মৌলভীবাজারের বড়লেখায় বজ্রপাতে আব্দুল মতিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিন উপজেলার নিজবাহাদুরপুর ইউপির গল্লাসাঙ্গন গ্রামে ইসহাক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বৃষ্টির মধ্যে আব্দুল মতিন বাড়ির পাশে সবজি ক্ষেতে কাজ করতে যান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন আব্দুল মতিনের লাশ জমিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য রশিদ আহমদ সুনাম জানান, বৃষ্টির সময় আব্দুল মতিন সবজি ক্ষেতে কাজ করতে যান। এসময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বিষয়ট নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
আরও পড়ুন: