বৃহত্তর পাটলী সোসাইটির এজিএম পূর্ব লন্ডনের লা ম্যাডিসন রেষ্টুরেন্টে গত ৫ জুন রবিবার বেলা ২টায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বৃহত্তর পাটলী সোসাইটির এজিএম ও নতুন কমিটি গঠন করা হয়।
সোসাইটির সেক্রেটারী আবুল কাশেম রিপন এর পরিচালনায় এবং সোসাইটির বিদায়ী সভাপতি কাউন্সিলর আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা গোলজার আহমদ চৌধুরী।
এতে বক্তব্য রাখেন আখলুচ মিয়া চৌধুরী, হাজী মোক্তার মিয়া, আবদুল মছব্বির দুলু, আছাদুর রাজা চৌধুরী, সালেহ আহমদ চৌধুরী আলফু, ফজলুল হক, আব্দুল খালিক, সোজা মিয়া, দবির মিয়া, শেখ মুজিবুর রহমান, কাজী কবির আহমদ, তাজুল ইসলাম, আব্দুল মুনিম সুজেল প্রমুখ।
বৃহত্তর পাটলী সোসাইটির বিপুল সদস্যদের উপস্থিতিতে সভাপতি কমিটির মেয়াদ শেষ হওয়ায় সোসাইটির এডভাইজারি বোর্ডের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন কমিটি গঠনের অনুরোধ করেন। পরবর্তীতে এডভাইজারি বোর্ড দীর্ঘ আলোচনা শেষে আগামী দুবছর এর জন্য সর্বস্মতিক্রমে সিলেকশনের মাধ্যমে কাজী কবির আহমদ কে সভাপতি , ছুবা বিন নাজির কে সাধারণ সম্পাদক ও শাহ সাজিদুর রহমান কে ট্রেজারার নির্বাচিত করা হয়। এবং পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হয়। সভায় বিগত তিন জন সভাপতি সহ এলাকার বিশিষ্ট মুরব্বি, যুবক ও অনেকে উপস্থিত ছিলেন। (বিজ্ঞপ্তি)
-
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের
-
আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া
-
যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান
-
টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা
-
‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
আরও পড়ুন: