২০২৭ সালের মধ্যে বৃটেনের ফাইভ-জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের সকল সরঞ্জাম সম্পূর্ণভাবে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃটেনের ফাইভ-জি নেটওয়ার্কে হুয়াওয়েকে কাজ করার অনুমোদন দেওয়া নিয়ে চীনের সঙ্গে চলমান বৈরিতার মধ্যে এমন নির্দেশ দিলেন জনসন। তার এ নির্দেশে চীনের সঙ্গে বৈরিতা আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে খুশি হবেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বহুদিন ধরেই হুয়াওয়েকে ফাইভ-জি নেটওয়ার্কের কাজ করার অনুমোদন না দিতে জনসনকে চাপ দিয়ে আসছিলেন। গত জানুয়ারিতে হুয়াওয়েকে বৃটেনের ফাইভ-জি নেটওয়ার্ক নিয়ে সীমিত আকারে কাজ করতে অনুমোদন দেয়ার ঘোষণা দিয়েছিলেন জনসন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, সম্প্রতি করোনা ভাইরাস মহামারি নিয়ে তথ্য গোপনের অভিযোগ ও হংকংয়ে নতুন নিরাপত্তা আইন জারি নিয়ে চীনের সঙ্গে বৃটেনের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে মঙ্গলবার জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএইচসি) বৈঠকে হুয়াওয়ে বিষয়ক নির্দেশ দিলেন জনসন।
বৃটেনের যোগাযোগ বিষয়ক গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ’র আড়িপাতা বিষয়ক সংস্থা জাতীয় সাইবার সিকিউরিটি সেন্টার এদিন মন্ত্রীদের বলেছে, মার্কিন নিষেধাজ্ঞার মুখে হুয়াওয়ের সরঞ্জাম সরবরাহ বিঘ্নিত হতে পারে।
বৈঠকে বৃটেনের টেলিকম কোম্পানিগুলোকে দুই বছরের মধ্যে হুয়াওয়ের ফিক্সড-লাইন ফাইবার ব্রডব্যান্ড ব্যবহার না করতে নির্দেশ দেওয়া বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
আরও পড়ুন: