ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ০৩:৩০ এএম

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর সোমবার পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে  ট্রাস্টের সভাপতি আব্দুল করিম নাজিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপুর সঞ্চালনায়  সভায় ট্রাস্টের   শতাধিক ট্রাস্টিবৃন্দ  উপস্থিত থেকে  তাদের নিজ নিজ মতামত ব্যক্ত করেন। সভায়  উপস্থিত ট্রাস্টিবৃন্দ  দ্রুততম সময়ের মধ্যে ট্রাস্টের  নির্বাচন এবং সংবিধানের অত্যাবশ্যকিয়  সংযোজন- বিয়োজন  সহ ট্রাস্টের আইনি কাঠামোর মধ্যে থেকে সকল প্রকার  প্রয়োজনীয় কার্যক্রমগুলো সম্পাদন করার জন্য সকলে  কার্যকরি কমিটিকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছেন। সভায় বিগত দিনের ট্রাস্টের উদ্যোগে গৃহীত নানা সামাজিক ও মানবিক সেবামূলক কাজের  বিবরণ তুলে ধরা হয়। আগামী দিনে ট্রাস্টের কার্যক্রমকে  যুক্তরাজ্য ও বাংলাদেশে বিয়ানীবাজারবাসীর কাছে নিজ অঞ্চলের ঐতিহ্য , সংস্কৃতি ও আলোকিত বিষয় তুলে ধরা ও সামাজিক কাজে আরও বেশী সম্পৃক্ত হওয়ার প্রতি গুরুত্ব আলোপ করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল করিম নাজিম  স্বাগত বক্তব্যে  বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সকল ট্রাস্ট্রিবৃন্দের  সহযোগিতা ও চ্যারিটেবল কাজে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন-  ট্রাস্টিদের দেয়া অর্থে প্রতিষ্ঠিত সংগঠনটি আগামীতেও  ট্রাস্টিদের  মতামত নিয়ে কাজ করবে। সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপু ট্রাস্টের কার্যক্রমের বিবরণ তুলে ধরে  বলেন- ট্রাস্টিদের  প্রদানকৃত  অর্থে বিশেষ করে করোনা  পেনডামিক  সময়ে পরিচালিত বিয়ানীবাজার উপজেলায় ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচি ও মেডিকেল ইকুইপমেন্ট প্রদান, দুই ঈদে দুস্থদেরকে খাদ্য ও নগদ সহায়তা দান সহ বড়লেখা, সিলেট ও ঢাকায় কয়েকটি হাসপাতালে করোনা সময়ে মেডিকল ইকুইপমেন্ট দানের বিস্তারিত তুলে ধরেন। এছাড়াও  ট্রাস্ট কর্তৃক যেসব গুনীজনদের সাথে মতবিনিময়, যুক্তরাজ্যে ও বাংলাদেশে ট্রাস্টের পক্ষ থেকে সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক ও  ঐতিহ্যিক বিষয়ে যোগপথ কাজ করেছে সেসব এরও  বিস্তারিত  তুলে ধরেন। ট্রাস্টের কোষাধ্যক্ষ ইফতেখার আহমেদ সিপন  ট্রাস্টের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম পরিচালনার হিসাব তুলে ধরে বলেন- ট্রাস্টিদের দেয়া অনুদানে এইসব কাজ আমরা আপনাদের সহযোগিতায় করতে পেরেছি এবং নিজ অঞ্চলে এইসব মানবিক কাজগুলো  ব্যাপক প্রসংশিত হয়েছে। মাওলানা ক্বারী ওলিউর রহমান এর পবিত্র কোরআন তেলাওয়াতের  মাধ্যমে সভা শুরু হয়।  ট্রাস্টের  সংবিধান ও সংবিধানের বিভিন্ন বিষয়ে লিগ্যাল প্রসিডিউর  নিয়ে ব্যাখ্যা    তুলে ধরেন সংগঠনের সিনিয়র ট্রাস্টি  আলহাজ্জ্ব মাতাব চৌধুরী ও ট্রাস্টি  ব্যারিষ্টার আবুল কালাম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি  আসুক আহমদ আসুক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ সাব উদ্দিন,  সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাবেক সাধারণ সম্পাদক  আফাজ উদ্দিন, ও মারুফ আহমেদ চৌধুরী, সহ সভাপতি আফসার খান ছাদেক,যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আহমেদ, কার্যকরী কমিটির সদস্য লুতফুর রহমান ছায়াদ ও ইকবাল হোসেন বুলবুল এবং ট্রাস্টি যথাক্রমে মনজ্জির আলী, সাব উদ্দিন চঞ্চল, হাবিবুর রহমান ময়না ও দিলাল আহমেদ। সভায় আগত সকল ট্রাস্টি  বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরি কমিটি  দ্বারা পরিচালিত  সকল উন্নয়ন ও মানবিক সেবামূলক কাজের প্রশংসা করে আগামীতে ট্রাস্টের এই ধারা অব্যাহত রাখার আহবান জানান। রাতের খাবার পরিবেশনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার শেষ হয়। https://www.youtube.com/watch?v=DJh3vtjBNU8&t=4s