ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

বিশ্বনেতারা রানির শেষকৃত্য অনুষ্ঠানে যাবেন বাসে চড়ে

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:০৩ পিএম

বিশ্বনেতারা রানির শেষকৃত্য অনুষ্ঠানে যাবেন বাসে চড়ে
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ কয়েক ডজন দেশের সরকারপ্রধান, রাজা, রানি, শীর্ষনেতা এতে অংশ নিতে যুক্তরাজ্যে যাবেন বলে আশা করা হচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করে সুন্দরভাবে শেষকৃত্য সম্পন্ন করা ব্রিটিশ সরকারের জন্য বড় চ্যালেঞ্জই হতে চলেছে। এরই মধ্যে বিদেশি অতিথিদের জন্য বিশেষ নির্দেশাবলি প্রকাশ করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। এসব নির্দেশনার খবর প্রথম প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো। তাদের সূত্রে একই তথ্য নিশ্চিত করেছে এএফপি, দ্য গার্ডিয়ান, নিউজউইক, স্কাইনিউজের মতো সংবাদমাধ্যমগুলোও। নির্দেশনায় বলা হয়েছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে কোনো ব্যক্তিগত প্লেন অবতরণের অনুমতি পাবে না। ওই বিমানবন্দর ব্যবহার করতে হলে অতিথিদের বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করতে হবে। তবে লন্ডনের অন্যান্য বিমানবন্দরে নামলে ব্যক্তিগত প্লেন ব্যবহার করতে পারবেন অতিথিরা। বিমানবন্দরে নামার পরে প্রাইভেটকারে নয়, বরং সব বিশ্বনেতা ও তাদের সফরসঙ্গীদের অনুষ্ঠানস্থলে পৌঁছাতে হবে বাসে চড়ে। থাকবে না হেলিকপ্টার ব্যবহারের সুযোগও। তবে অতিথিদের বাসে যাওয়ার জন্য থাকবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে পশ্চিম লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে। শেষকৃত্য অনুষ্ঠানস্থলে ‘স্থান স্বল্পতার’ কারণে অতিথিদের সংখ্যাও সীমিত রাখতে বলা হয়েছে। প্রধান অতিথির সঙ্গে স্বামী/স্ত্রী অথবা সঙ্গী ছাড়া আর কেউ অনুষ্ঠানে থাকতে পারবেন না। নির্দেশনায় বলা হয়েছে, ব্রিটিশ সরকার দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, অনুষ্ঠানস্থলে সীমিত জায়গার কারণে প্রধান অতিথির পরিবারের অন্য কোনো সদস্য, কর্মী বা অনুসারী প্রবেশ করতে পারবেন না। যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের একটি সূত্র বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছে, ছয় দশকের মধ্যে দেশটির প্রথম রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় ৫০০ জন বিদেশি ব্যক্তিত্ব অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। গত রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী ১৫ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে তার রওয়ানা হওয়ার কথা রয়েছে। সেখান থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। তবে রানির শেষকৃত্যানুষ্ঠানে যোগদানের কারণে এই সফরসূচিতে পরিবর্তন আসতে পারে। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় রাজত্ব করা রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে মারা যান। তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশ করেছেন। দেশের বিভিন্ন রাজনৈতিক দলও শোক জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশে তিনদিনের (৯, ১০ ও ১১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।