ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

বিশিষ্ট ক্যাটারার্স,সংগঠক ও কমিউনিটি কর্মী এনামুল হক চৌধুরী আর নেই

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০১:১২ এএম

বিশিষ্ট ক্যাটারার্স,সংগঠক ও কমিউনিটি কর্মী  এনামুল হক চৌধুরী আর নেই
ব্রিটেনের বিশিষ্ট ক্যাটারার্স, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ( বিসিএ)’র  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র কোষাধ্যক্ষ, বিশিষ্ট কমিউনিটি কর্মী ও যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির পরিচিত মুখ এনামুল হক চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। এনামুল হক চৌধুরী  ব্রিটেনবাসী বিশিষ্ট সাংবাদিক, লন্ডন বাংলা প্রেসক্লাব এর সভাপতি ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর চাচাতো ভাই। তিনি দীর্ঘ দেড় মাস থেকে কোভিড-১৯-এ  আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের সুইন্ডন গ্রেট ওয়েষ্টার্ন  হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারিরীক অবস্থার অবনতি হলে কিছুদিন আগে তাঁকে  ইন্টেনসিভ কেয়ারে স্থানান্তর করা হয়। ১৯ ফেব্রুয়ারি  শুক্রবার  বিকাল ৫টায়  তিনি শেষ নিঃশ্বাস  ত্যাগ করেন। মরহুম এনামুল হক চৌধুরী  পৈতৃক নিবাস সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহবাগের কচুয়া গ্রামে। মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর। ১৯৮৬ সালে তিনি ব্রিটেন এসেছিলেন। তিন ছেলের জনক এনামুল হক চৌধুরী  যুক্তরাজ্যের উইল্টশায়ারের রয়েল উটন বাসেট এ সপরিবারে  বসবাস করছিলেন। এনামুল হক চৌধুরীর মৃত্যুতে লন্ডনের বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটির বিভিন্ন শ্রেণী ও পেশার নেতৃবৃন্দ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অগণিতজন  মরহুম এনামুল হক চৌধুরীর মৃত্যুতে  তাঁর পরকালীন শান্তি কামনা করে  গভীর শোক প্রকাশ এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপণ করা হচ্ছে। ৫২বাংলা পরিবার অত্যন্ত সজ্জন, পরোপকারী ও সৃজনশীল সদাহাস্যজ্বল   এনামুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক  প্রকাশ করছে। তাঁর পরকালীন শান্তি কামনা ও  শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা  প্রকাশ করছে।