বাংলা টিভি ইউরোপ ব্যুরো প্রধান শাওন আহমেদ সভাপতি এবং একাত্তর টিভির ইতালি প্রতিনিধি লাবন্য চৌধুরি বাংলা প্রেসক্লাবের ইতালির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৭ এপ্রিল বাংলা প্রেস ক্লাব ইতালীর কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী কাউন্সিল পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন।
শাওন আহমেদ ইতিপূর্বে দীর্ঘদিন বাংলা প্রেস ক্লাব ইতালীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ইতালিসহ পুরো ইউরোপে দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দেবার ক্ষেত্রে শাওন আহমেদের অনেক ভূমিকা রয়েছে।
নতুন সাধারণ সম্পাদক লাবন্য চৌধুরী শুরুতে বাংলা প্রেসক্লাব ইতালীর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং পরে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। লাবন্য চৌধুরী ইতিপূর্বে দেশ টিভি এবং চ্যানেল আই'র ইতালি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একাত্তর টিভির ইতালি প্রতিনিধি ছাড়াও তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় একাধিক দৈনিকে ইতালি প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
আরও পড়ুন:
