ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

বাংলাদেশীদের ভিসা প্রক্রিয়া সহজীকরণের জন্য স্পেন সরকারকে রাষ্ট্রদূতের অনুরোধ

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ০৪:১২ এএম

বাংলাদেশীদের ভিসা প্রক্রিয়া সহজীকরণের জন্য  স্পেন সরকারকে রাষ্ট্রদূতের অনুরোধ
মাদ্রিদে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি বাংলাদেশী নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজীকরণের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার) খ্যাভিয়ের মার্তি মার্তিকে অনুরোধ জানিয়েছেন। রাষ্ট্রদূত বলেন, "ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি গন্তব্য স্পেন। এশিয়ায় স্পেনের চতুর্থ বৃহত্তম বাণিজ্য অংশীদার বাংলাদেশ। বাণিজ্য ও বিনিয়োগ সহ অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমবর্ধমান। ভিসা প্রক্রিয়া সহজ করা হলে দুই দেশের জনগণ, বিশেষত ব্যক্তিখাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীগণ উপকৃত হবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।" বর্তমানে শুধুমাত্র স্পেনের ক্ষেত্রে বাংলাদেশী অভিবাসীদের পুলিশ ক্লিয়ারেন্স সনদ ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গ্রহণের আবশ্যকতা রয়েছে। প্রবাসীদের জন্য এই প্রক্রিয়া অত্যন্ত সময়সাপেক্ষ, দুরূহ ও কষ্টসাধ্য উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, "স্পেনে বসবাসরত ৫০,০০০ এরও বেশী বাংলাদেশী ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম প্রবাসী কমিউনিটি। তাঁরা দুই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বাংলাদেশ পুলিশ কর্তৃক ইস্যুকৃত ডিজিটালাইজড পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট স্পেন ছাড়া বিশ্বের সব দেশেই স্বীকৃত ও গ্রহণযোগ্য। বর্তমানে যেহেতু বাংলাদেশীদের সকল পাসপোর্টই মেশিন রিডেবল পাসপোর্ট অথবা ই-পাসপোর্ট, সেহেতু স্পেনীয় কর্তৃপক্ষ যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তে বাংলাদেশ পুলিশ কর্তৃক ইস্যুকৃত ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত পুলিশ ক্লিয়ারেন্স সনদকে গ্রহণযোগ্য বিবেচনা করে, তাহলে তা প্রবাসীদের ভোগান্তি লাঘবে অনেক সহায়ক হবে।" বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ও সত্যায়িত প্রবাসীদের বিবাহ সনদকে গ্রহণযোগ্য বিবেচনা করার জন্যও স্পেন সরকারকে রাষ্ট্রদূত অনুরোধ জানিয়েছেন। রাষ্ট্রদূত আরও বলেন, তথ্যপ্রযুক্তি ও কৃষি সহ অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের সুদক্ষ কর্মী ও পেশাজীবীদের স্পেনে নিয়োগের মাধ্যমে স্বাগতিক অর্থনীতি লাভবান হতে পারে। স্পেনের গালিসিয়া প্রদেশের কারাগারে আটক পাঁচজন বাংলাদেশী নাগরিকের মুক্তির বিষয়টি তরান্বিত করার ক্ষেত্রে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা কামনা করেন রাষ্ট্রদূত। এ সকল বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন মহাপরিচালক খ্যাভিয়ের মার্তি মার্তি। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)