ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

বন্ধু নেতানিয়াহুকে বিদায়লগ্নে উপায় খুঁজতে বললেন বাইডেন

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:২১ পিএম

বন্ধু নেতানিয়াহুকে বিদায়লগ্নে  উপায় খুঁজতে বললেন বাইডেন
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের স্থিতিশীলতার জন্য ফিলিস্তিনিদের ন্যায্য সমস্যাগুলো আমলে নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমাধানের উপায় খুঁজে বের করতে হবে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসিকে গতকাল দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন এ কথা বলেন। নেতানিয়াহুকে বন্ধু সম্বোধন করে বাইডেন বলেন, ‘যদিও আমরা অনেক বিষয়ে পুরোপুরি একমত নই, তবু আমার বন্ধু বিবি নেতানিয়াহুকে আমি একটি বিষয় মনে করিয়ে দিতে চাই। ফিলিস্তিনি হিসেবে অভিহিত একটা বড় অংশের স্বাধীনভাবে জীবনযাপনের কোনো জায়গা নেই। নেতানিয়াহুকে তাদের সমস্যা সমাধানের একটি উপায় খুঁজে বের করতে হবে।’ এদিকে, শুক্রবার (১৭ জানুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে জিম্মি মুক্তির বিষয়ে শেষ মুহূর্তের জটিলতা কেটেছে। এ নিয়ে চুক্তি হওয়ার কথা জানিয়েছেন তিনি। নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকছেন বলেও নেতানিয়াহু জানান। এরপর দীর্ঘ প্রতীক্ষিত ওই যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেবে সরকার। উল্লেখ্য, গতকাল সকালে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভায় ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু এর কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহু জানান, ভোট স্থগিত করা হয়েছে। এ কারণে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সূত্র: রয়টার্স