ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

ফ্রান্সে ছুরি হামলায় ৩ জন নিহত, আহত অনেক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ০৬:০৩ এএম

ফ্রান্সে ছুরি হামলায় ৩ জন নিহত, আহত অনেক
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিচ শহরের একটি গির্জার পাশে ছুরি দিয়ে এক ব্যক্তির হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। শহরটির মেয়র এই ছুরি হামলার ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। পুলিশ, স্থানীয় কর্তৃপক্ষ ও দেশটির গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। নিচ শহরের মেয়র ক্রিশ্চিয়ান এস্টোরসি বলেছেন, ছুরি হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ‘নটরডেম বাসিলিকার প্রাণকেন্দ্রে ওই সন্ত্রাসী হামলার সবকিছু শনাক্ত হয়েছে’ বলেও নিশ্চিত করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, পুলিশের অভিযান চলছে। সবাইকে ওই এলাকায় চলাচল থেকে বিরত থাকার অনুরোধ করেছেন তিনি। দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে পুলিশ। ফ্রান্সের গণমাধ্যমগুলো জানিয়েছে, ছুরি হামলায় নিহতদের একজন নারী। তার শিরশ্ছেদ করা হয়েছে। হামলার দশ মিনিটের মাথায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তার ব্যাপারে এখনও কিছু নিশ্চিত হওয়া যায়নি। এদিকে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার থেকে কার্যকর হতে যাওয়া লকডাউন নিয়ে দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসটেক্সের বক্তৃতা চলাকালীন হামলার খবর পেয়ে দেশটির সংসদে এক মিনিটের নীরবতা পালন করা হয়। এ মাসের মাঝামাঝি প্যারিসে এক ব্যক্তি ছুরি হামলা চালিয়ে এক স্কুল শিক্ষককে হত্যা করে। এর পর ওই হামলা নিয়ে বিশ্বব্যাপী তুমুল আলোড়নের মধ্যেই দেশটিতে ফের এমন ছুরি হামলায় হতাহতের ঘটনা ঘটলো।