ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
সর্বশেষ
খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা

ফ্রান্সের লিওনে পার্সেল বোমা বিস্ফোরন

প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০৬:১৪ পিএম

ফ্রান্সের লিওনে পার্সেল বোমা বিস্ফোরন
ফ্রান্সের অন্যতম প্রধান শহর লিওনে পার্সেল বোমা বিস্ফোরণে এক শিশুসহ ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ । দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার বিকাল ৫ টা ৪০ মিনিটে শহরের কেন্দ্রস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে রিউ ভিক্টর হুগো এবং এবং রিউ সালা এলাকার কাছাকাছি স্থানে বোমাটি বিস্ফোরিত হয়েছে। এ বিস্ফোরণের হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ।সংবাদ সংস্থা এএফপিকে পুলিশের একটি সূত্র জানায়, হামলাকারীর বয়স আনুমানিক ৩০ এবং সে একটি কালো বাইসাইকেল ব্যবহার করছিল। এ বিষয়ে নিরাপত্তা বাহিনী জানায়, প্যাকেট বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। সে সময় এতে থাকা স্ক্রু, নাট-বল্টু চারপাশে ছিটকে পড়ে। জানা গেছে, এ ঘটনার পর ফরাসি পুলিশ সিসিটিভি থেকে নেওয়া সন্দেহভাজন হামলাকারীর অস্পষ্ট একটি ছবি প্রকাশ করেছে। এ ঘটনার তদন্ত শুরু করেছেন নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা।সন্ত্রাসী হামলার পর বর্তমানে পুরো ফ্রান্স জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। ফ্রান্সে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান এই সন্ত্রাসী হামলার পর পুরো ফ্রান্স জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দরা প্রবাসী বাংলাদেশীদের একটু সতর্ক ভাবে চলাফেরা করার আহ্বান জানান