ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান

ফেসবুকের ডিজাইন বদলে নতুন রূপে আসছে

প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ০৫:৫০ পিএম

ফেসবুকের ডিজাইন বদলে নতুন রূপে আসছে
পুরনো ডিজাইন বদলে নতুন রূপে আসছে সামাজিক যোগাযোগের প্লাটফর্ম ফেসবুক। ক্ল্যাসিক বা পুরনো সংস্করণকে বাদ দিয়ে ডেস্কটপের জন্য আসছে ফেসবুকের নতুন সংস্করণ। এখন ল্যাপটপ বা ডেস্কটপ থেকে লগ ইন করলে ফেসবুক আপডেট করে নেয়ার জন্য পপ-আপ নোটিফিকেশন পাচ্ছেন প্রায় সব ব্যবহারকারী। যেখানে সেপ্টেম্বরে ক্ল্যাসিক সংস্করণ বিদায়ের বার্তা দেয়া হচ্ছে। অর্থাৎ সেপ্টেম্বর থেকে সব ব্যবহারকারী নতুন সংস্করণের ফেসবুক ব্যবহার করবেন। পপ-আপ নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুকের নতুন সংস্করণ ব্যবহার করতে পারছেন ব্যবহারকারীরা। এই নতুন সংস্করণে টেক্সটগুলো আরও বড় ও পরিষ্কার দেখাচ্ছে। সেখানে লাইট মুডের পাশাপাশি ডার্ক মুডও ব্যবহারের সুযোগ থাকছে। পপ-আপ নোটিফিকেশনে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে ক্ল্যাসিক সংস্করণকে বিদায় জানাচ্ছে তারা। নতুন সংস্করণে ফেসবুক দ্রুত লোড হবে। এছাড়া থাকবে ডার্ক মুড ব্যবহারের সুযোগ, যার ফলে ব্যবহারকারীর চোখের ওপর চাপ কম পড়বে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলো বলছে, ফেসবুকের মোবাইল সংস্করণে এরই মধ্যে ডার্ক মুড চালু আছে। এখন থেকে ডেস্কটপ সংস্করণের ব্যবহারকারীরা চাইলেও নোটিফিকেশন আইকনের পাশে থাকা অপশন থেকে ডার্ক মুড চালু করতে পারবেন। এছাড়া যারা এখনো ফেসবুকের নতুন সংস্করণ পছন্দ করছেন না, তারা অপশনে গিয়ে পুরনো সংস্করণ ব্যবহার করতে পারবেন। তবে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে এ সুযোগ। কারণ সেপ্টেম্বর থেকে বিদায় নেবে ক্ল্যাসিক সংস্করণ। এরপর নতুন সংস্করণ ব্যবহার করতে হবে সবাইকে। তবে ফেসবুক কীভাবে আরও উন্নত করা যায় সে সম্পর্কে ব্যবহারকারীদের তরফ থেকে প্রতিক্রিয়া নেয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।