ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

প্রসঙ্গ প্যারোল

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৯:৪২ পিএম

প্রসঙ্গ প্যারোল
১৯৬৯ সালের ঘটনা। আগরতলা ‘ষড়যন্ত্র‘ মামলা তখন তুঙ্গে। প্রবল আন্দোলনের মুখে পাকিস্তান সরকার বাধ্য হয়ে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। কীভাবে সেই মুক্তি হবে? পাকিস্তান সরকার চাচ্ছিল, মুজিব প্যারোলে মুক্তি নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসুক। অপরদিকে আসামিপক্ষের কেউ কেউ চাচ্ছিলেন, মুজিবকে নিশর্ত মুক্তি দিতে হবে। কারণ, একবার প্যারোল নিয়ে জামিনে বেরিয়ে গেলেও সরকার এই মামলায় তাঁকে আবার কায়দামতো গ্রেপ্তার করতে পারবে। তাঁরা চাচ্ছিলেন, মামলা প্রত্যাহার আর মুজিবের মুক্তি।
বিষয়টি নিয়ে তখন আওয়ামী লীগের মধ্যে দুটি পক্ষ দাঁড়িয়ে যায়। শেষ পর্যন্ত একদিন বেগম ফজিলাতুন্নেসা মুজিব একটি গাড়িতে করে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে যান। বঙ্গবন্ধুকে তখন ক্যান্টনমেন্টে আটকে রাখা হয়েছে। ‘গাড়ি থেকে নেমে এলেন বেগম মুজিব। শেখ মুজিব উঠে গেলেন এবং তাঁকে ভিতরে আসতে বললেন। কিন্তু বেগম মুজিব ভেতরে না এসে চিৎকার করে বলতে লাগলেন, শুনলাম তুমি নাকি প্যারোলে যাচ্ছ। যদি তাই যাও, তাহলে আমিই তোমার বিরুদ্ধে মিছিল করবো। আর সেই মিছিলে তোমার পুত্র-কন্যারাও থাকবে।’ এ কথা বলেই বেগম মুজিব দ্রুত গাড়িতে উঠে চলে গেলেন। শেখ মুজিব প্যারোলে গেলেন না। তার কিছুদিন পরে অবশ্য এই মামলাটিই প্রত্যাহার হয়ে যায়। এটি ঊনসত্তরের গণঅভ্যূত্থান হিসেবে ইতিহাসে পরিচিত। শেখ মুজিবসহ বাকি ৩৫ আসামি নিশর্ত মুক্তি পান। পরদিন শেখ মুজিবকে জাতির পক্ষ থেকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। তারপরে সত্তরের নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধ, বাকিটা ইতিহাস। প্রায় অর্ধ শতাব্দী পর বাংলার রাজনীতিতে আবার আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্যারোলের আলোচনা সামনে এসেছে। এবার কারাগারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আর সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবের দল আওয়ামী লীগ। ইতিহাসের ঘনঘটা রাজনীতিতে তো ভিন্ন চেহারায় ঘুরেফিরে আসেই, নাকি! এখন তো বাংলার রাজনীতিতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়? নুসরাত, পহেলা বৈশাখ, জুলিয়ান অ্যাসাঞ্জ, ফেরদৌসকাণ্ড, সাফাকাণ্ড এটাকে আড়াল করে দেয়নি তো? কী মনে হয়, কী হবে?