ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

পৃথিবীতে সংঘাত নির্যাতন ও নিষ্ঠুরতার অন্যতম কারণ ঘৃণা বিদ্বেষ ও হিংসা – ড. এ. কে. আব্দুল মোমেন

প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ০৪:৫৪ এএম

পৃথিবীতে সংঘাত নির্যাতন ও নিষ্ঠুরতার অন্যতম কারণ ঘৃণা বিদ্বেষ ও হিংসা – ড. এ. কে. আব্দুল মোমেন
নজরুল একাডেমি সৌদি আরবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক ভার্চুয়াল সভায় ২৪ জুলাই প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, পৃথিবীতে সংঘাত, নির্যাতন ও নিষ্ঠুরতার অন্যতম কারণ ঘৃণা, বিদ্বেষ ও হিংসা। এ কারণে বিশ্বে প্রায় ৮০ মিলিয়ন লোক গৃহহারা হয়ে দেশে দেশে উদ্ভ্রান্তের জীবন-যাপন করছে। ড. মোমেন বলেন, আমাদের প্রতিবেশি মিয়ানমার থেকে বাস্তচ্যুত হয়ে প্রায় ১১ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পৃথিবীতে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হলে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধের মন-মানসিকতা সৃষ্টি করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম বাঙালি জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা দেয়। তিনি সারা পৃথিবীর শোষিত ও নিপীড়িত মানুষের মধ্যে মুক্ত চেতনার বীজ বপন করেছেন, যা সারা পৃথিবীর স্বাধীনতাকামী মানুষের জন্য এক শ্রেষ্ঠ উদাহরণ হয়ে আছে। ড. মোমেন বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম মানুষ ও মনুষত্বের বিবেচনা খুবই গুরুত্বপূর্ণ। তাঁর সাহিত্যসমূহ অসাম্প্রদায়িক চেতনা এবং মানবজাতির সহ-অবস্থানের প্রকৃষ্ট উদাহরণ। আজ সারা বিশ্ব নারীর ক্ষমতায়নের উপর জোর দিচ্ছে। কিন্তু আজ থেকে প্রায় ৯৮ বছর আগে নজরুল নারীর উপর সামাজিক নির্যাতন ও বৈষম্য দূর করার জন্য অকূতোভয় আহবান জানিয়েছিলেন। কবি কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক চেতনা ও ইসলামের সারমর্ম মানুষের মাঝে তুলে ধরেছেন। নজরুল একাডেমির মত বিভিন্ন প্রতিষ্ঠান পাবলিক ডিপলোমেসিতে ভূমিকা রাখবে বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। অনুষ্ঠানে সৌদি আরবে বাংলদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ,বাহরাইনের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম, উজবেকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ মান্নান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক সারোয়ার আলম, নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, শিল্পী ফাহমিদা রহমান এবং নজরুল একাডেমি সৌদি আরবের সভাপতি ড. মো. নুরুন্নবী, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম সহ রিয়াদ, ঢাকা ও কলকাতার আরও অনেকে অংশ গ্রহণ করেন।