ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

পুরনো রাজনৈতিক দলের ভোট বাড়লেও কমেছে ছাত্রদের নতুন দলের: জরিপ

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ১১:১৭ পিএম

পুরনো রাজনৈতিক দলের ভোট বাড়লেও কমেছে ছাত্রদের নতুন দলের: জরিপ

বিএনপি’র ভোট ৩৩ দশমিক ৮৭ শতাংশ থেকে বেড়ে ৪১ দশমিক ৬৯ শতাংশ হয়েছে। জামায়াতে ইসলামের ভোট ২২ দশমিক ৫৮ শতাংশ থেকে বেড়ে ৩১ দশমিক ৫৬ শতাংশ হয়েছে। একইভাবে আওয়ামী লীগের ভোট ৮ দশমিক ০৬ শতাংশ থেকে বেড়ে ১৩ দশমিক ৯৬ শতাংশ হয়েছে। তবে ছাত্রদের সমর্থিত নতুন দলের ভোট ১৬ দশমিক ১৩ শতাংশ থেকে কমে ৫ দশমিক ১৪ শতাংশ হয়েছে। দেশের ১০ হাজার ৬৯৬ জন ভোটারের ওপর চালানো এক জরিপ থেকে এসব তথ্য পাওয়া গেছে। ইনোভিশন কনসাল্টিং , ব্রেইন এবং ভয়েজ ফর রিফরম নামের সংস্থাগুলোর যৌথভাবে পরিচালিত ‘জনগণের নির্বাচন ভাবনা: ফেব্রুয়ারি-মার্চ ২০২৫’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে। এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর প্রথম অনলাইন ও মাঠ পর্যায়ের গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। বর্তমান জরিপটি করা হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত। জরিপ প্রতিবেদনের তথ্যানুযায়ী, জরিপে অংশগ্রহণকারী ৩১ দশমিক ৬ শতাংশ অংশগ্রহণকারী চান জুনে নির্বাচন। ডিসেম্বরে নির্বাচন চান ২৬ দশমিক ৫ শতাংশ। এছাড়া বাকিদের মধ্যে ৭ দশমিক ৯ শতাংশ আগামী বছরের জুনে, ৬ দশমিক ৬ শতাংশ ডিসেম্বরে এবং ১০ দশমিক ৯ শতাংশ ২০২৬ সালের ডিসেম্বরের পরে নির্বাচন চান। বাকিরা কেউ মন্তব্য করতে রাজি হননি।

দেখা গেছে যে, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ৬২ শতাংশ উত্তরদাতা। এছাড়া ২৯ দশমিক ৪ শতাংশ এখনও সিদ্ধান্ত নেননি এবং বাকিরা মন্তব্য করেননি। সিদ্ধান্ত না নেওয়ার মধ্যে জেন জি প্রজন্ম সবচেয়ে বেশি বলে জরিপে উল্লেখ করা হয়েছে। এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন এমন প্রশ্নের উত্তরে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের মতো পুরোনো রাজনৈতিক দলগুলোর প্রতি উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের আস্থা দেখা গেছে। ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বিএনপি। জরিপে অংশ নেওয়া ৪২ শতাংশ ভোটার আগামী নির্বাচনে দলটিকে সমর্থন করবেন বলে মত দিয়েছেন। দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, তাদের পক্ষে মোট দিয়েছে ৩১ দশমিক ৬ শতাংশ, তারপর আছে আওয়ামী লীগ, যা ১৩ দশমিক ৯ শতাংশ। এছাড়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলের পক্ষে মত দিয়েছেন ৫ দশমিক ১ শতাংশ। জরিপের তথ্য বলছে, জেন জি প্রজন্মের পছন্দের দলের প্রায় কাছাকাছি অবস্থান করছে বিএনপি এবং জামায়াতে ইসলামী। তাদের মধ্যে আওয়ামী লীগের পক্ষে আছেন ১১ দশমিক ৩ শতাংশ। আর ছাত্রদের নতুন দলের পক্ষে আছেন ১০ দশমিক ১ শতাংশ। অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে– এই প্রশ্নে জরিপের ফলাফল বলছে— ৫৫ দশমিক ১ শতাংশ মনে করে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি, ৪২ দশমিক ৩৩ শতাংশ বলছে আংশিকভাবে পূরণ করেছে এবং ২ দশমিক ৬২ শতাংশ বলছে সম্পূর্ণরূপে পূরণ করেছে। এছাড়া ৫৮ দশমিক ২ শতাংশ বলছে— আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, ৪০ দশমিক ৩৩ শতাংশ মনে করে আংশিকভাবে পূরণ করেছে এবং ১ দশমিক ৪ শতাংশ বলছেন সম্পূর্ণরূপে প্রত্যাশা পূরণ করেছে। জরিপের ফলাফলে দেখা গেছে, গত ৬ মাসে চাঁদাবাজির বিষয়ে ৪১ শতাংশ মনে করেন বেড়েছে, ১৭ দশমিক ৮ শতাংশ মনে করেন আগের মতই আছে এবং ২৯ দশমিক ৮ শতাংশ মনে করেন কমেছে, তবে বাকিরা কেউ মন্তব্য করেননি।