ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

পার্লামেন্টারি (এপিপিজি) এওয়ার্ড জিতেছে টাওয়ার হ্যামলেটস ফ্রি স্কুল মিল উদ্যোগ

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪, ০৯:০১ পিএম

পার্লামেন্টারি (এপিপিজি) এওয়ার্ড জিতেছে টাওয়ার হ্যামলেটস ফ্রি স্কুল মিল উদ্যোগ
স্কুলের সকল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহের একটি যুগান্তকারী কর্মসূচি ‘ইউনিভার্সাল ফ্রি স্কুল মিল’ (ইউএফএসএম) চালু করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল জিতে নিলো অত্যন্ত মর্যাদাকর অল—পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) এক্সেলেন্স ইন্ স্কুল ফুড এওয়ার্ড। ২৫ জানুয়ারী বৃহস্পতিবার এসোসিয়েশন ফর পাবলিক সার্ভিস এক্সেলেন্স (এপিএসই) আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র কাউন্সিল মাইয়ূম তালুকদারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন শ্যারণ হজসন এমপি। এসময় কাউন্সিলের শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এই এওয়ার্ড লাভের পর এক প্রতিক্রিয়ায় টাওয়ার হ্যামলেটসের শিক্ষা বিষয়ক কেবিনেট মেম্বার এবং ডেপুটি মেয়র, কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেছেন, টাওয়ার হ্যামলেটস্ স্কুল মিলস কর্মসূচিটি অল—পার্টি পার্লামেন্টারি গ্রুপ এক্সেলেন্স এওয়ার্ড লাভ করায় আমি অত্যন্ত আনন্দিত। আমাদের মেয়র লুৎফুর রহমানের বিনিয়োগ, যা টাওয়ার হ্যামলেটসকে সারাদেশের মধ্যে প্রথম ও একমাত্র কাউন্সিল হিসেবে ইউনিভার্সেল ফ্রি স্কুল মিলস চালু করার স্বীকৃতি হিসেবে আমরা এই অ্যাওয়ার্ড পেয়েছি। এজন্য আমরা আমাদের মেয়র, আমাদের তরুণ বয়সী এবং আমাদের সকল স্টাফের কাছে কৃতজ্ঞ। এই এওয়ার্ড আমাদের আত্মবিশ্বাসী করে তুলবে এবং আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ গ্রহণে সাহস জোগাবে। অত্যন্ত কঠোর বাছাই প্রক্রিয়ার পর, টাওয়ার হ্যামলেটসকে তার যুগান্তকারী ইউনিভার্সাল ফ্রি স্কুল মিল (ইউএফএসএম) প্রোগ্রামের জন্য এপিপিজি’র এক্সিলেন্স ইন স্কুল ফুড অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। উল্লেখ্য, যুক্তরাজ্যের প্রথম স্থানীয় কর্তৃপক্ষ হিসাবে টাওয়ার হ্যামলেটস ২০২৩ সালের সেপ্টেম্বরে যুগান্তকারী এই উদ্যোগটি চালু করে, যার আওতায় বারার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফ্রি খাবার সরবরাহ, এবং স্বাস্থ্যকর খাওয়ার আচরণের প্রচার করে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে কাউন্সিল জীবনযাত্রার ব্যয় সংকটের সাথে সংগ্রামরত পরিবারগুলোকে সহায়তা করে যাচ্ছে। ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক শিক্ষার্থীদের ‘ইউনিভার্সাল ফ্রি স্কুল মিল’ (ইউএফএসএম) প্রদান করার জন্য, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল ২০২২ সালের মে মাসে একটি উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করে, যার লক্ষ্য হচ্ছে যে সকল ছাত্রছাত্রী বিনামূল্যে স্কুলের খাবারের জন্য যোগ্যতা অর্জন করে না, নিম্ন- আয়ের পরিবারের সেই সকল শিক্ষার্থীদেরকে ফ্রি খাবারের আওতায় আনা। এই উদ্যোগটি শিশু প্রতি বছরে ৫৫০ পাউন্ড সাশ্রয় করার মাধ্যমে জীবনযাত্রার ব্যয়- সংকটের সময় পরিবারগুলোর আর্থিক বোঝা কমানোরও চেষ্টা করে। ২০২৩ সালের অক্টোবরের মধ্যে, বারার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের সবগুলোতেই সফলভাবে ইউএফএসএম চালু করা হয়েছে। এর ফলে টাওয়ার হ্যামলেটসের মাধ্যমিক বিদ্যালয়গুলির ৮,৫০০ ছাত্র- ছাত্রী স্বাস্থ্যকর, তাজা রান্না করা খাবার পাচ্ছে। অগ্রগামী ইউএফএসএম এর কৃতিত্¦ হচ্ছে এটি স্থানীয় কমিউনিটির এবং বারার শিশুদের উপর ইতিবাচক প্রভাব ফেলছে এবং স্কুলের খাদ্য কর্মসূচিতে শ্রেষ্ঠত্বের জন্য একটি নতুন মান স্থাপন করছে।