ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
সর্বশেষ
খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা

পাঁচ দিনে ৩ অগ্নিকাণ্ড : নাশকতা না দুর্ঘটনা?

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১০:৪০ এএম

পাঁচ দিনে ৩ অগ্নিকাণ্ড : নাশকতা না দুর্ঘটনা?
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা না দুর্ঘটনা এমন প্রশ্ন উঠেছে। এক সপ্তাহের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে পরপর তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনায় এমন প্রশ্ন উঠেছে। ঘটনার সরেজমিনে এসে সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এমন অভিযোগকে পাত্তা না দিলেও সরকারের তরফ থেকে এমন অভিযোগকে উস্কে দেওয়া হয়েছে। সব সময়ই দেখা যায় কিছু ঘটলেই ক্ষমতাসী ও তাদের অনুসারিরা প্রতিপক্ষকে ইঙ্গিত করে দোষারোপ শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ঝড় বয়ে যায়। আগের সরকারের আমলে বড় দুর্ঘটনা ঘটলে সরকার ও ক্ষমতাসীন দলের দরফ থেকে বলা হতো বিরোধী পক্ষ জামায়াত-বিএনপিই নাশকতা করেছে। একই রকম প্রবণতা এখনো চলছ। এখন পলাতক ফ্যাসিবাদীদের দায়ি করা হচ্ছে। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে আগুন লাগে। গুদামে আগুন ধরে বিস্ফোরিত হয়ে পাশের চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। পরে চারতলা ভবনের দোতলা ও তিনতলার বিভিন্ন স্থান থেকে ১৬টি লাশ উদ্ধার করা হয়। এরপর বৃহস্পতিবার বেলা দুইটার দিকে চট্টগ্রামের ইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। এর দুই দিন পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে আগুনের ঘটনা ঘটল। এসব ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকার এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। বিএনপির তরফেও পূর্ব পরিকল্পিত কি না তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বিবৃতি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে বলা হচ্ছে, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। বিবৃতিতে বলা হয় “দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই— নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। “নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না।” বিবৃতিতে বলা হয়, “আমরা স্পষ্ট করে বলতে চাই–যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয়, এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা, তবে তারা সফল হবে কেবল তখনই, যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে দেব। বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় অতিক্রম করেছে। আমরা ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে যেকোনো হুমকির মোকাবিলা করব। আমাদের ভয় পাওয়ার কিছু নেই।” তবে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা না দুর্ঘটনা সাংবাদিকদের এমন এক প্রশ্নে কিছুটা ক্ষুব্ধ হয়ে ওঠেন বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা বশিরউদ্দীন। রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দরে ঘটনাস্থলে কিছু সাংবাদিকের মুখোমুখি হন উপদেষ্টা। বলেন, “আপনার এত দ্রুত এই প্রশ্ন করাটা কী ঠিক। এটা একটা জাতীয় প্রতিষ্ঠান। এখানে নাশকতা না এটা দুর্ঘটনা… এটা কী আপনি চান যে আমি একটা স্টেটমেন্ট দিয়ে দেব এখন? এটা কী একটা সঠিক প্রশ্ন? এই সময়ে আমাদের কাছে সবচেয়ে জরুরি হচ্ছে এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম চালু করা ও ক্ষতি নিরূপণ করা।” ‘নাশকতা কি না’ আরেক সাংবাদিকের একই প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এখন এই প্রশ্নের কোনো যৌক্তিকতা নাই।”