ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

নিম্ন আয়ের পরিবারগুলোকে রক্ষায় প্রতিশ্রুতির সম্মান করছেন মেয়র লুৎফুর -ফাইনান্স ক্যাবিনেট মেম্বার

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৫ পিএম

নিম্ন আয়ের পরিবারগুলোকে রক্ষায় প্রতিশ্রুতির সম্মান করছেন মেয়র লুৎফুর -ফাইনান্স ক্যাবিনেট মেম্বার
“আয় ৪৯,৫০০ পাউন্ডের কম হলে কাউন্সিল ট্যাক্স বাড়বে না” নিম্ন আয়ের পরিবারগুলোকে রক্ষায় প্রতিশ্রুতির সম্মান করছেন মেয়র লুৎফুর -ফাইনান্স ক্যাবিনেট মেম্বার -কাউন্সিল ট্যাক্স ডিসকাউন্ট স্কিমে ১০০% পর্যন্ত ছাড় -কাউন্সিল ট্যাক্স ডিসকাউন্ট ও রিলিফ ফান্ড: উপকৃত হবে ৩৪% বাসিন্দা বা ৪৭,০০০ পরিবার -কিছু লেবার ও টোরি কাউন্সিল ১০% থেকে ১৫%, লন্ডন মেয়র ৮% কাউন্সিল ট্যাক্স বাড়িয়েছে
ফাইনান্স ক্যাবিনেট মেম্বার কাউন্সিলার সাঈদ আহমদ এক বিবৃতিতে বলেন, ২০২২-২৩ অর্থবছরের বাজেটে, যেখানে লন্ডনের অন্যান্য কাউন্সিলগুলি তাদের কাউন্সিল ট্যাক্স ১৪.৯৯% বৃদ্ধি করেছিল, সেখানে টাওয়ার হ্যামলেটসের কাউন্সিল ট্যাক্স ছিল সম্পূর্ণরূপে ফ্রোজেন। সে সময়, মুদ্রাস্ফীতি চলছিল ১০% -এর বেশি। ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে দরিদ্রতম ও নিম্ন আয়ের পরিবারগুলোকে রক্ষা করার জন্য মেয়র লুৎফুর রহমান এবং কাউন্সিল তাদের প্রতিশ্রুতিকে সম্মান করে চলেছেন। তিনি বলেন, যদিও কাউন্সিল সর্বনিম্ন অনুমোদিত থ্রেশহোল্ড, ২.৯৯% কাউন্সিল ট্যাক্স বাড়াবে, তারপরও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য মেয়ব়েব় প্রতিশ্রুতি অনুযায়ী বিশেষ সুবিধাদি রাখা হয়েছে । তিনি দাবী করেন, কিছু লেবার ও টোরি কাউন্সিল ১০% থেকে ১৫%, লন্ডন মেয়র ৮% কাউন্সিল ট্যাক্স বাডিয়েছে। তিনি তাদের প্রস্তাবিত সুবিধাদির বিস্তারিত উল্লেখ করেছেন: কাউন্সিল ট্যাক্স কস্ট—অব—লিভিং রিলিফ ফান্ড: এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এই ফান্ড গঠন বহু পরিবারকে ২.৯৯% কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে রক্ষা করবে। যদি কোনো পরিবার প্রতি বছর ৪৯,৫০০ পাউন্ড (ট্যাক্স এবং ন্যাশনাল ইন্সুরেন্স কর্তনের আগে যা প্রতি মাসে ৪,১২৫ পাউন্ড) এর কম উপার্জন করে, তাহলে ২.৯৯% বর্ধিত ট্যাক্স প্রদান করতে হবে না। ১৯,০০০ পরিবার (১৪%) এই সুবিধা পাবে (আবেদন করা সাপেক্ষে)। উল্লেখ্য যুক্তরাজ্যের পরিবারের বার্ষিক গড় আয় ৩২,৩০০ পাউন্ড। কাউন্সিল ট্যাক্স মোটেই ৫% বাড়ছে না। সরকার নির্দেশিত এবং সকল কাউন্সিলের জন্য জরুরী সোশ্যাল কেয়ার -এ প্রতি পরিবারে ২% কন্ট্রিবিউশন বাড়বে, যা কাউন্সিল ট্যাক্স নয়। কাউন্সিল ট্যাক্স ডিসকাউন্ট স্কিমে ১০০% পর্যন্ত ছাড়: কাউন্সিল ইতিমধ্যেই কাউন্সিল ট্যাক্স ডিসকাউন্ট স্কিমের মাধ্যমে বারার ২৮ হাজার পরিবারকে (মোট ২০%) আর্থিক সুরক্ষা করে আসছে, যা কাউন্সিল ট্যাক্স বিলের উপর ১০০% পর্যন্ত ছাড় প্রদান করে। সপ্তাহে ৪৪ পেন্স বাড়তে পারে যাদের? ব্যান্ড ‘এ’ প্রোপার্টির জন্য বর্তমান বার্ষিক চার্জ হচ্ছে ৭৬৪.৫৯ পাউন্ড, প্রস্তাবিত ২.৯৯% ট্যাক্স বাড়লে এক্ষেত্রে সপ্তাহে বাড়বে মাত্র ৪৪ পেন্স, যা বছরে বাড়বে ২২.৮৬ পাউন্ড। একইভাবে ব্যান্ড ‘বি’ প্রোপার্টির ক্ষেত্রে সপ্তাহে ৫১ পেন্স (বছরে ২৬.৬৭ পাউন্ড) এবং এভাবে ব্যান্ড ‘এইচ’ প্রোপার্টির ক্ষেত্রে সপ্তাহে ১ পাউন্ড ৩২ পেন্স (বছরে ৬৮.৫৮ পাউন্ড) বাড়বে। এলজিএ পিয়ার রিভিউ : আর্থিক ব্যবস্থাপনার প্রশংসা: লকাল গভর্নমেন্ট এসোসিয়েশনের (এলজিএ) পিয়ার রিভিউ চ্যালেঞ্জ রিপোর্ট-এ বলা হয়েছে: টাওয়ার হ্যামলেটস -এ আর্থিক ব্যবস্থাপনার একটি ভাল রেকর্ড রয়েছে এবং ‌‌ভবিষ্যতের আর্থিক স্থায়িত্ব বজায় রাখতে শক্তিশালী ভিত্তি রয়েছে। বহুজাতিক বৃটেনে বাংলাভাষা আলো ছড়াবে https://www.youtube.com/watch?v=CHNWJ-M6XX0