ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

নিউইয়র্কে বাঙালি তরুণ চিকিৎসকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ০৩:১৫ পিএম

নিউইয়র্কে বাঙালি তরুণ চিকিৎসকের মৃতদেহ উদ্ধার

প্রখ্যাত সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী-এর দৌহিত্র, নিউ ইয়র্ক প্রবাসী তরুণ চিকিৎসক আরমান সোবহান, মাত্র ২৯ বছর বয়সে মারা গেলেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে নিউ ইয়র্কের ম্যানহাটনের তার অ্যাপার্টমেন্টে তিনি মৃত অবস্থায় পাওয়া যায়। স্বজনদের ধারণা, রাতে কোনো এক সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

আরমান ছিলেন শিল্পী ও সাংস্কৃতিককর্মী সামিরা আব্বাসী এবং ইঞ্জিনিয়ার খালেদ সোবহান-এর দুই সন্তানের একজন। তার মা সামিরা আব্বাসী বর্তমানে ফ্লোরিডার মায়ামিতে থাকেন।

আরমান কর্নেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলে শিক্ষিত। সম্প্রতি নিউ ইয়র্কের সেন্ট জোন্স রিভারসাইড হাসপাতালে ইন্টারনাল মেডিসিনের রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে কাজ শুরু করেছিলেন।

পরিবারিক ঐতিহ্য অনুযায়ী সংগীতেও তাঁর দুর্দান্ত আগ্রহ ছিল। পিয়ানো, বাঁশি, স্যাক্সোফোন ও বেহালা বাজাতে পারদর্শী ছিলেন আরমান।

তরুণ চিকিৎসকের মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমেছে। অনেকেই ফেইসবুকে শোক প্রকাশ করেছেন এবং আব্বাসি পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

আরমানের মরদেহ ফ্লোরিডায় নেওয়া হবে। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে সেখানেই তাকে সমাহিত করা হবে।

আরমানের নানা মুস্তাফা জামান আব্বাসী গত মে মাসে ঢাকায় মারা যান। গত বছর জুলাইয়ে মারা যান তার স্ত্রী আসমা আব্বাসী

মাত্র এক বছরের মধ্যে মা ও বাবাকে হারানোর পর সামিরা আব্বাসী এবার তার একমাত্র সন্তানকেও হারালেন।