পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশের সমৃদ্ধি ও উন্নয়নে প্রবাসীদের অবদান প্রশংসনীয়। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমানে দেশ গড়ার কাজে তারা উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
রবিবার (৩ এপ্রিল) বিকেলে সিলেট জেলার বালাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে প্রবাসী বালাগঞ্জ-ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি দেশের মানুষের জীবনমান উন্নয়নে দিনরাত পরিশ্রম করছেন। সরকারের পাশাপাশি দেশের সামর্থ্যবান নাগরিকেরা অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে এটাই সকলের প্রত্যাশা।
বালাগঞ্জ-ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের সভাপতি রবিন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার প্রমুখ।
-
তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল?
-
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক
-
পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান
-
চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে?
-
ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে