ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

দুবাই শাসক কে অভিনন্দন জানিয়েছে আবির বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন

প্রকাশিত: ০৭ জুন ২০২০, ০৩:৩০ এএম

দুবাই শাসক কে অভিনন্দন জানিয়েছে আবির বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে শতভাগ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণায় দুবাই শাসকের প্রতি অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে বিজনেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা । অভিনন্দন জানিয়ে তারা বলেন, ব্যবসায়ীরা অনেকদিন যাবত করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে  লকডাউনে কঠিন ও অকল্পনীয়  জীবন যাপন করেছেন। এই পরিবেশ থেকে ফিরিয়ে আনার জন্য দুবাই সরকারের প্রতিনিয়ত আন্তরিকতা আমাদের কাছে সত্যিই ইতিহাস হয়ে থাকবে। আমরা মনে করি বাস্তব ও পরিকল্পিত কর্মসূচির মধ্য দিয়ে করোনাকে প্রতিরোধের মাধ্যমে দুবাই ধীরে ধীরে বিশুদ্ধ বায়ুমণ্ডলের পথে এগিয়ে যাচ্ছে। আমরা যারা দুবাই বসবাস করি সাবধানতা অবলম্বনের মাধ্যমে আমরা সবাই সুস্থতার পথে ধীরে ধীরে নিশ্চয়ই এগিয়ে যাব।এজন্য প্রয়োজন দুবাইয়ের শাসকের প্রতি অবিচল আস্থা ও নির্ভরতা । বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধ কার্যক্রমে অবশ্যই দুবাই সফল হবে। তারা বলেন আমিরাতের বাংলাদেশী ব্যবসায়ীরা আজ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন । আমরা পুনরায় দুবাইকে প্রাণবন্ত সমৃদ্ধশালী সুন্দর শহরের ব্যবসায়ী হিসেবে নিজেকে গর্বিত মনে করছি । শতভাগ ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রথম দিনে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন আবিরের ব্যবসায়ীরা সামাজিক দূরত্ব বজায় রেখে এক কন্ফারেন্সে মিলিত হন। সেন্ট্রাল আবির ভেজিটেবল মার্কেটের তাজ আল ফালা ডকুমেন্ট ক্লিয়ারিং সার্ভিস সেন্টারে গত ৩ মে আবির বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কন্ফারেন্সে ব্যবসায়িক অগ্রগতি নিয়ে মূল বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন আবির বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ও ইয়াকুব সুনিক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব মো. ইয়াকুব সুনিক। এই কন্ফারেন্সে ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন আবির বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি হারুন-অর-রশিদ , অর্থ সম্পাদক কে কে বিপ্লব দে, সংগঠনের উপদেষ্টা খাইরুল বাশার , মাহবুবুল আলম, মোহাম্মদ বোরহান উদ্দিন। এই সময় ব্যবসায়ী নেতারা সকলকে দূরত্ব বজায় রেখে ব্যবসায়িক লেনদেন ও সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করেন এবং দুবাই সরকারের আইন কানুনের প্রতি শতভাগ শ্রদ্ধা রেখে চলাফেরা করার জন্য সকল বাংলাদেশী ভাইদের আহ্বান জানান।