ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

দুবাইয়ে অভিজাত হোটেল থেকে বাংলাদেশী তরুনী উদ্ধার

প্রকাশিত: ০৭ জুন ২০২০, ০২:৩০ এএম

দুবাইয়ে অভিজাত হোটেল থেকে বাংলাদেশী তরুনী উদ্ধার
[youtube]Fg3SlUHMfhg[/youtube] আরব আমিরাতের ফুজেরা থেকে বাংলাদেশী এক তরুনীকে একটি অভিজাত হোটেল থেকে অনৈতিক কাজে জোরপূর্বক ব্যবহারের হাত থেকে উদ্ধার করা হয়েছে। ৬ জুন শনিবার রাত একটা সময় দুবাই কনসাল জেনারেল ইকবাল হোসেন খান ৫২বাংলার প্রতিবেদক জাকির হোসেন কে ফোন করে জানান , ফুজেরা এলাকায় একটি অভিজাত হোটেলে একজন বাংলাদেশী পাসপোর্টধারী মেয়ে গত তিনদিন থেকে মানষিক ও শারীরিক নির্যাতন হওয়ার অভিযোগ করেছেন। তাকে এই হোটেলের নাইটক্লাবে অনৈতিক কাজে যুক্ত হওয়ার জন্য চাপ দেয়া হচ্ছিল বলে তরুনী জানায়। আটকে পড়া মেয়েটি বাংলাদেশ কনসাল জেনারেল এর ফোন নাম্বার সংগ্রহ করে তাকে ফোন দিয়ে উদ্ধারের অনুরোধ করেন। পরে কনসাল জেনারেল ইকবাল হোসেন খান বাংলাদেশ সমিতি ফুজেরা শাখার সহ সভাপতি তপন বাবু সরকার এবং ৫২বাংলার প্রতিনিধি জাকির হোসেন সকাল ৬টায় অভিজাত এই হোটেলে অবস্থান করেন। আনুমানিক সকাল ৯টার দিকে তাকে উদ্ধার করা হয়। এই সময় কনসাল জেনারেল মোঠফোনে সার্বক্ষণিক তাদের সাথে ছিলেন। উদ্ধারকৃত নির্যাতনের অভিযোগ আনা এই তরুনীর সাথে কথা বলে, পরে তাকে একইদিন বেলা আড়াইটার সময় এয়ার আরবিয়ার একটি বিশেষ ফ্লাইটে ফারজাহ ইন্টারল্যাশনাল এয়ারপোর্ট থেকে তাকে বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা করা হয়। কনসাল জেনালেল ইকবাল হোসেন খান এর বিশেষ হস্তক্ষেপে এয়ার এরাবিয়ার এই বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাকে বাংলাদেশে প্রেরণের সকল কার্য সম্পাদন করা হয়েছে। নির্যাতিত এই তরুনীর সাখে আলাপে জানা গেছে- করোনা পেনডামিকের আগে একটি নৃত্যদলের সদস্য হয়ে অন্যান্যদের সাথে তিনি দুবাইয়ে এসেছিলেন। এই হোটেলে সে লকডাউন সময়ে অবস্থান করছিল। এবং তাকে বার বার অনৈতিক কাজে ব্যাবহারের জন্য শারিরিক ও মানষিক চাপ দিয়ে আসছিল বাংলাদেশী একটি দালাল চক্র। উদ্ধারকৃত তরুনী ৫২বাংলাকে জানিয়েছেন-এই দালাল চক্রের হাতে আর অনেক বাংলাদেশী আগেও নির্যাতনের সম্মুখীন হয়েছেন কিন্ত নানা কারণে তারা মুখ খুলছেন না। প্রসঙ্গত এই ঘটনার কয়েকমাস আগেও কনসাল জেনারেল ইকবাল হোসেন খান এর হস্তক্ষেপে দুবাই সিটি থেকে বেশ কয়েকজন তরুনীকে উদ্ধার করে বাংলাদেশে পাঠানো হয়েছিল। এদিকে উদ্ধারকৃত তরুনী তাকে উদ্ধার করে বাংলাদেশে পাঠানোর জন্য দুবাইস্থ আরব আমিরাত দূতাবাসকে আন্তরিবক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।