ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

দুই বঙ্গকন্যা ব্রিটিশ মন্ত্রীসভায় স্থান পাওয়ায় বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরামের আনন্দ সভা ও মিষ্টি বিতরণ

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪, ০৫:৩৯ এএম

দুই বঙ্গকন্যা ব্রিটিশ মন্ত্রীসভায় স্থান পাওয়ায় বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরামের আনন্দ সভা ও মিষ্টি বিতরণ
দুই বঙ্গকন্যা ব্রিটিশ মন্ত্রীসভায় স্থান পাওয়াতে ব্রিটেনের বাঙ্গালী কমিউনিটিতে বইছে আনন্দ। এরই ধারাবাহিকতায় প্রতিদিনই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে আনন্দ সভা ও মিষ্টি বিতরণ। ১২জুলাই  শুক্রবার ২০২৪ লন্ডন সময় সন্ধ্যা সাতটায় বাংলাটাউনের বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামেরমিলনায়তনে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজন করা হয় আনন্দসভা ও মিষ্টি বিতরণ। বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সেক্রেটারী শাহ মোস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায়  ও সংগঠনের সভাপতি আব্দুল  কাদির চৌধুরী মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ সভায় সংগঠনের সদস্য ছাড়াও অংশ নেন বাংলামিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ , রাজনীতবিদ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। আনন্দ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ড. আনসার আহমেদ উল্লাহ, সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মতিয়ার চৌধুরী, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন, চ্যানেল এস টিভির হেড অব নিউজ কামাল মেহদী, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি  শাহেদ রহমান, সাংবাদিক আবু সালেহ মো. মাসুম, আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ চৌধুরী, সাবেক কাউন্সিলার আহবাব হোসেন, সাংবাদিক মিসবাহ জামাল, সাংবাদিক রুমানা রাখি, সাংবাদিক আসাদুজ্জামান মুকুল, সাংবাদিক হেফাজুল করিম রাকিব, সাংবাদিক ফয়সল মাহমুদ, রেদওয়ান খান, জিলু খান,  এম এ মুকিত, ড. নূরুন্নবী, শওকত ফরাজি , শফিউল আলম, সাংবাদিক সোহাগ যাদু, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের মধ্যে সহ সভাপতি বাতিরুল হক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাছির, কোষাধ্যক্ষ কয়েছ আহমদ রুহেল, সদস্য জামাল আহমদ খান, সদস্য কিটন শিকদার, সদস্য নুরুন্নবী আলী, সদস্য কামরুল আই রাসেল প্রমুখ। আনন্দ সভায় বক্তারা বলেন, এই দুই বঙ্গনারী ব্রিটেনের মন্ত্রীসভায় স্থান পাওয়াতে ব্রিটেনের বহুজাতিক সমাজে বাঙ্গালী এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আমরা আশাবাদি অদূর ভবিষ্যতে হাউজ অব কমন্সে আমাদের কমিউনিটির কোন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাবো, সেদিন আর বেশী দূরে নয়। এযাবৎ হাউজ অব কমন্স-এ বাংলাদেশী বংশদ্ভোত চারজন এমপি রয়েছেন। এর থেকে টানা পাচ বাবের সাংসদ রোশনারা আলী পেয়েছেন হাউজিং কমিউনিটি এবং লোকাল গভর্নমেন্ট  মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। অপরজন টানা চার বারের সাংসদ জাতির পিতা বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক পেয়েছেন ইকোনমিক সেক্রেটারি টু দ্যা ট্রেজারী এন্ড সিটি মিনিস্টারের দায়িত্ব। (বিজ্ঞপ্তি)