ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

ট্রাম্প বললেন: ‘বিশ্বযুদ্ধে জড়ানোর পরিকল্পনা আমেরিকার নেই’

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ০৬:০০ পিএম

ট্রাম্প বললেন: ‘বিশ্বযুদ্ধে জড়ানোর পরিকল্পনা আমেরিকার নেই’

রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) তিনি এ ঘোষণা দেন। এ সময় ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি যুদ্ধবিরতিতে রাজি না হন, তবে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে তিনি প্রস্তুত।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্প আবারও মস্কোকে গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, আমেরিকা ইউক্রেন যুদ্ধের অবসান চায়, তবে বিশ্বযুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা বা আগ্রহ তাদের নেই।

ট্রাম্প আরও জানান, এ কারণেই রাশিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বদলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

গত ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বৈঠকে ইউক্রেন ইস্যুতে কোনো সমঝোতা হয়নি। এরপর থেকেই রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দিয়ে আসছেন ট্রাম্প।

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি আলোচনায় না বসেন, তবে এর পরিণতি ভয়াবহ হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, যদি তিনি ক্ষমতায় থাকতেন তবে এই যুদ্ধ শুরুই হতো না। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যদি তারা বৈঠকে না বসে, তাহলে এর ভয়াবহ পরিণতি হবে। এই যুদ্ধ কখনোই শুরু হতো না যদি আমি প্রেসিডেন্ট থাকতাম। আগামী এক-দুই সপ্তাহের মধ্যে দেখা যাবে কী ঘটে।’

গত সপ্তাহেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করবেন। সে সময় তিনি মস্কোর বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা বা শুল্ক আরোপের কথা বলেন। এছাড়া ট্রাম্প জানান, কিয়েভকে তিনি স্পষ্ট জানিয়ে দিতে পারেন যে, এটি ওয়াশিংটনের যুদ্ধ নয়।