‘জুলাই শহীদ দিবসে’ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লেখা হয়েছে ‘জয় বাংলা’। মঙ্গলবার রাতে থেকে বুধবার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, যাত্রী ছাউনি, লাইব্রেরি ও একাডেমিক ভবনের দেয়ালে দেয়ালে এই স্লোগান দেখা যায়।
এছাড়াও ‘শেখ হাসিনা ফিরবে’ এই রকম লেখাও দেয়ালে দেখা যায়। তবে প্রশাসন দেখার পর পরেই লেখা মুছে দিয়েছে। এখনো ক্যাম্পাসের কয়েকটি জায়গায় এসব লেখা আছে।
কে বা কারা লিখেছে এখনো জানা যায়নি। প্রশাসন থেকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।
রাতের কোনো এক সময় বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাত কে বা কারা লাল রঙের স্প্রে দিয়ে দেয়ালে দেয়ালে বড় বড় অক্ষরে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবেই’ লিখে যান। সকাল হলে শিক্ষার্থী ও শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে দেয়ালজুড়ে এই লেখা দেখতে পান।
শিক্ষার্থীরা জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ-ছাত্রলীগের দোসররা রক্তে রঞ্জিত শহীদের ক্যাম্পাসে তাদের অবস্থান আমাদের জন্য ভয়ভীতির কারণ। সেই ২০২৪ এর ১৬ জুলাই তারা ক্যাম্পাস ছেড়েছে, আবার ২০২৫ এর ১৬ জুলাইয়ে তাদের এই লেখা আমাদের কে বড় হতাশ করেছে।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
আরও পড়ুন: