ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

 জীবনযাত্রা

প্রকাশিত: ০৫ মার্চ ২০২০, ১২:১৩ এএম

 জীবনযাত্রা
শৈশবস্মৃতি
প্রবল শীতের এক রাতে দাদি বললেন, 'গাউত বাঘ আইছে!'
'তুমি বুঝলায় কিলা? তোমারে আইয়া কইয়া গেছেনি?' জিগাই তাঁরে।
'না, ফেউয়ালির ডাক হুনচি, বাঘ আইলে ফেউয়ালি ডাকে আর দৌড়ায়।' ব্যাখ্যা দেন দাদি।
আমি বলি, 'হোয়াট ইজ ফেউয়ালি?'
হাসতে হাসতে কুটিকুটি হয়ে বুড়ি বলেন, 'তুইন ইতা বুঝতেনায়, যা ভাগ!'
বুড়ি আজ পৃথিবীতে নেই। কিন্তু মনে পড়ে, তাঁর কথা সত্যি হয়েছিল। একটা চিতা-জননী, হয়ত পথভুলে, দুইটা শাবকসহ এসেছিল আমাদের গ্রামে। আমাদের উঠানে এসে বসেছিল শেষরাতে! সে উত্তেজনা কোনোদিন ভুলবার নয়।
অভাজনের অর্থনীতি
'বাজারো বাঘ আইছে' বললেন তিনি। আমার ঠিক পেছনে, মাথায় ঘাসের বস্তা নিয়ে হাঁটছেন। অতি সাধারণ দরিদ্র কৃষক। নিরক্ষর। লুঙ্গিটা হাঁটুর উপরে তোলা, কাদায় মাখামাখি হয়ে আছে। হাত-পায়ের শক্ত আর ফোলা পেশীগুলো সুলতানের পেইন্টিং মনে করিয়ে দেয়।
তাঁরে জিগাই, 'আফনে বুঝলা কিলা?'
'ফেউয়ালির ডাক হুনিয়ার।'
আমাকে স্তম্ভিত করে দিয়ে নিঃশব্দে হাঁটতে থাকেন তিনি।
'ফেউয়ালির ডাক!' প্রবল কৌতূহলে তাঁর দিকে ফিরে দাঁড়াই।
'তুমি ছাবাল মানুষ, হখলতা বুঝতায়নায়; কারেন্টবিল, গাড়িভাড়া, পিয়াজ-তেলর দাম লইয়া চিন্তা করিও, ফেউয়ালির ডাক হুনবায়!'