লেবাননে মর্জিনা বেগম নামে এক বাংলাদেশি নারীকর্মীর শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে। মর্জিনা বেগমের বাড়ি বাংলাদেশে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার, বিলতার গ্রামে। মর্জিনা বেগমের বাবার নাম, শেখ আলতাফ হোসেন। দেশে পরিবারে তাঁর স্বামী সহ দুই সন্তান রয়েছে।
মর্জিনা বেগম ও নাসরিন বেগম দুই বোন লেবানন প্রবাসী। লেবানন রাজধানী বৈরুতের, ‘বারবির এলাকায় একটি ছোট রুমে দু’বোন একসাথে থাকতেন। গত ২ সপ্তাহ যাবত মর্জিনা বেগম শ্বাসকষ্টে ভুগলেও অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছিলেন না।
দুপুরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে মাকাসাদ হাসপাতালে নিয়ে আসলে কয়েক ঘন্টা পরেই মর্জিনা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন।
অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসানিতে না পারায় অকালেই চল যেতে হল এই বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধাকে।
শনিবার (৩০ মে) রাজধানী বৈরুতের মাকাসাদ হাসপাতালে স্থানীয় সময় বিকালে তাঁর মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের হিমঘরে আছে।
মর্জিনা বেগমের বোন লেবানন প্রবাসী নাসরিন বেগম জানায়, তার বোন দীর্ঘ ৭ বছর আগে গৃহকর্মীর ভিসায় লেবানন আসে।
এদিকে তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর বাবা ও স্বামী, বৈরুতে বাংলাদেশ দূতাবাসকে অনুরোধ জানিয়েছে যেন মর্জিনা বেগমের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
আরও পড়ুন: