গোলাপগঞ্জে (সিলেট) ভোটার হাল নাগাদ শুরু হয়েছে । ২০ মে ২০২২ থেকে ৯ জুন ২০২২ পর্যন্ত এ কার্যক্রম চলবে। উপজেলায় ১৪৫ জন তথ্য সংগ্রহকারী ও ২৫ জন সুপারভাইজার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করবেন। যাদের জন্ম পহেলা জানুয়ারী ২০০৭ বা এর পূর্বে তারা নতুন ভোট তুলতে পারবেন এবং বিভিন্ন কারনে যাদের ভোট উঠেনি, তারা ও ভোট তুলতে পারবেন।
ভোট তোলার পর তথ্য সংগ্রহকারীরা স্লিপে ছবি তোলার তারিখ দিয়ে আসবেন। পাশাপাশি যে সকল ভোটার মারা গেছেন তথ্য সংগ্রহকারী তাঁদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করবেন। ভোটার এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে হলে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে করতে হবে। ভোটার স্থানান্তর তথ্য সংগ্রহকারী কিংবা সুপার ভাইজার করতে পারবেন না।
এ সকল তথ্যের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান।
-
তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল?
-
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক
-
পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান
-
চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে?
-
ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে