সিলেটের গোলাপগঞ্জে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে(৮) ধর্ষণের অভিযোগে আসামীকে আটক করা হয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আসামী কামিল আহমদকে (২০) আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সে উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ বারকোট গ্রামের সুলেমান ড্রাইভারের ছেলে।
ভিকটিমের পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, আসামী কামিল আহমদ ভিকটিম শিশুর পাশের বাড়ির বাসিন্দা হওয়ার সুবাধে ভিকটিমের পরিবারের লোকজনের অগোচরে গত ১২ জুন দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ঐ শিশুকে জিম্মি করে দু্ইবার জোরপূর্বক ধর্ষন করে।
ধর্ষণের বিষয়ে পরিবারের কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায় কামিল। পরে ভিকটিম শিশু ঘটনার কথা ১৫ জুন তার পরিবারকে (মাকে) জানালে এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে কামিল আহমদকে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। মামালা নং ১৫, ১৮.০৬.২০২০।
অভিযোগের প্রেক্ষিতে এসআই জুনেদ আহমদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে বারকোট এলাকা থেকে আসামী কামিল আহমদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। বর্তমানে ভিকটিম শিশু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (ওসিসি) তে চিকিৎসাধিন রয়েছে।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবুল কাশেম আসামীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে সে থানা হেফাজতে আছে।
আজ ১৯ জুন সকালে আসামী কামিল আহমদকে কোর্টে চালান করা হবে।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
আরও পড়ুন: