ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

গৃহহীনদের আরো দু'টি গৃহ হস্তান্তর করলো 'গোল্ডেন ড্রীম'

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০৭:৫২ পিএম

গৃহহীনদের আরো দু'টি গৃহ হস্তান্তর করলো 'গোল্ডেন ড্রীম'
'সবার জন্য গৃহ' এই ম্লোগান নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে সামনে রেখে ২০২০ সালের মার্চ মাসের মধ্যে গোল্ডেন ড্রিম নামের প্রতিষ্ঠান ১০০টি গৃহ নির্মানের প্রকল্প হাতে নিয়েছে।এ প্রকল্পে প্রতিষ্ঠানটি অসহায় মুক্তিযুদ্ধা, বিধবা, প্রতিবন্ধী, এতিম গৃহহীনের মাঝে গৃহ হস্তান্তর করছে। এ প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের নিজস্ব অর্থায়নে এসোসিয়েশনের মনিটরিং টিমের সার্বিক তত্বাবধানে ইতিমধ্যে গাজীপুরের বিভিন্ন অঞ্চলে ৬১-টি গৃহ নির্মাণের পর আনুষ্ঠানিকভাবে প্রকৃত গৃহহীনদের মাঝে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায়  গাজীপুর মহানগরের ৪৩নং ওয়ার্ডে দুটি গৃহ নির্মাণ সম্পন্ন করে বিধবা রোকেয়া বেগম ও তার বিধবা পুত্রবধুকে গৃহ (গৃহ নং ৬০ ও ৬১) হস্তান্তর করা হয়েছে।একই সাথে যাতায়াতের জন্য একটি সি.সি ঢালাই (৪*৬০ ) রাস্তা নির্মাণ করে দেয়া হয়। আনুষ্ঠানিকভাবে গৃহ দুটি হস্তান্তর উপলক্ষে গত ২১ এপ্রিল শনিবার গাজীপুর মহানগরের টঙ্গী পাগাড় এলাকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।গোল্ডেন ড্রিমস্ এসোসিয়েশনের চেয়ারম্যান ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা -৩ আসনের মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব আমীন মিঠু,বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জয়দেব নন্দী,যুবলীগ নেতা কামাল হোসেন সহ রাজনৈতিক,সামাজিক,সাংবাদিক,স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,আওয়ামী মহিলালীগ,সেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে অসীম কুমার এমপি বলেন,বঙ্গবন্ধুর স্বপ্ন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য সবার জন্য বাসস্থান বাস্তবায়নে গোল্ডেন ড্রীমস ও সাইফুল ইসলামের উদ্যোগ মানবিক ও আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যবসায়ী ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম বলেন, 'আমার রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য জনগনের সেবা এবং অসহায় মানুষের পাশে দাড়ানো।তাই নিজের সাধ্যমতো আমার উপার্জনের একটি অংশ মানুষের জন্য ব্যয় করি। তিনি বলেন,গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা,এতিম এবং সুবিধা বঞ্চিত একশত পরিবারকে ১০০টি ঘর নির্মাণ করে আমার আদর্শিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ২০২০ সালের ১৭ মার্চের মধ্যে হস্তান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি।' এই প্রকল্প বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সবশেষে ফিতা কেটে অতিথিবৃন্দ বিধবা রোকেয়া বেগম ও তার বিধবা পুত্রবধূর নিকট দুটি ঘরের চাবি হস্তান্তর করেন। গৃহহীন বিধবা রোকেয়া বেগম ও তার পুত্রবধূ নতুন ঘরের চাবি পেয়ে আবেগঘন কন্ঠে বলেন,'ব্যবসায়ী সাইফুল ইসলামের নিজস্ব অর্থায়নে ঘর পেয়ে আমাদের অন্ততঃ মাথা গোজার ঠাই হলো।খেয়ে না খেয়ে হলেও কোন রকমে একটু শান্তিতে ঘুমাতে পারবো।আল্লাহর কাছে দোয়া করি,তিনি যেন আমাদের মতো আরো যারা অসহায় মানুষ তাদের পাশে দাঁড়াতে পারেন।'