ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

গুপ্তচরভিত্তির অভিযোগ! যুক্তরাজ্যের দুই কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা রাশিয়ার

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ১১:৪৮ পিএম

গুপ্তচরভিত্তির অভিযোগ! যুক্তরাজ্যের দুই কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা রাশিয়ার
যুক্তরাজ্যের দুই কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে আজ সোমবার তাঁদের দুই সপ্তাহের মধ্যে রাশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে মস্কো। এতে করে ইউরোপের সঙ্গে খারাপ হতে থাকা রাশিয়ার সম্পর্ক আরও অবনতি হলো। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন-মস্কো। নিজেদের কূটনীতিকদের বিরুদ্ধে রাশিয়ার আনা অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্র ফিরিয়ে নিলেও ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্প্রতি বলেছেন, তাঁরা ইউক্রেনে শান্তি রক্ষার জন্য সেনা পাঠানো ও উড়োজাহাজ দেওয়ার পরিকল্পনা করছেন। যুক্তরাজ্যের এসব পদক্ষেপ ও ঘোষণা রাশিয়াকে ক্ষুব্ধ করেছে। রাশিয়া এমন এক সময়ে যুক্তরাজ্যের কূটনীতিকদের বহিষ্কার করতে যাচ্ছে, যার মাত্র কয়েক দিন আগে রাশিয়ার হয়ে গোয়েন্দাগিরি করার অভিযোগে বুলগেরিয়ার তিন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন লন্ডনের একটি আদালত। বুলগেরিয়ার এই তিন ব্যক্তি জান মার্সালেক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান ওয়্যারকার্ডের সহায়তাপুষ্ট রাশিয়ার একটি গোয়েন্দা ইউনিটে কাজ করতেন। তাঁরা মস্কোর নিশানা করা যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি ও কিছু ব্যক্তির ওপর নজরদারি করতেন। প্রসঙ্গত, ওয়্যারকার্ড বর্তমানে একটি দেউলিয়া প্রতিষ্ঠান। আর অস্ট্রিয়ার নাগরিক জান মার্সালেক পলাতক। ওয়াশিংটন-মস্কোর সম্পর্ক ঘুরে দাঁড়াতে শুরু করার পর থেকে এবারই প্রথমবারের মতো দুই পশ্চিমা কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিল রাশিয়া। তবে ২০২২ সালে ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠানোর পর রাশিয়া ও পশ্চিমা দেশগুলো দফায় দফায় পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা বিভাগ বলেছে, ‘এই দুই ব্রিটিশ কূটনীতিক আমাদের দেশে ঢোকার অনুমতি পাওয়ার পর মিথ্যা তথ্য সরবরাহ করেছেন। তাঁদের “গুপ্তচরবৃত্তি ও ধ্বংসাত্মক কাজের আলামত” আমাদের হাতে আছে, যা রাশিয়ার নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করেছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাশিয়ার গোয়েন্দা বিভাগ প্রয়োজনীয় সবকিছু করছে।’ মস্কোর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের কর্মকর্তাদের বিরুদ্ধে রাশিয়ার বিদ্বেষপ্রসূত ও ভিত্তিহীন অভিযোগ এটাই প্রথম নয়।’