ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা

কুয়েত বিমানবন্দরে জর্দাসহ ৪ বাংলাদেশি আটক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ১২:৩৪ পিএম

কুয়েত বিমানবন্দরে জর্দাসহ ৪ বাংলাদেশি আটক
তামাকজাত পণ্য পরিবহনের অভিযোগে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার বাংলাদেশিকে আটক করেছে দেশটির কাস্টমস বিভাগের কর্মকর্তারা। রবিবার (২০ জুলাই) কাস্টমস বিভাগে বরাত দিয়ে আরব টাইমস কুয়েতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, দুইদিনব্যাপী চালানো অভিযানে তাদের আটক করা হয়। প্রথম দিনের অভিযানে এক যাত্রীর কাছ থেকে প্রায় ৪০ কেজি জর্দা জব্দ করা হয়। পরদিন বাংলাদেশ থেকে আগত আরও তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে ১৫৯ কেজি তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়। কুয়েতের কাস্টমস বিভাগ জানায়, দেশটিতে পান, জর্দা, সুপারি ও অন্যান্য তামাকজাত পণ্যের আমদানি, বিক্রি ও সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। এসব পণ্য প্রবেশ ঠেকাতে বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে কঠোর নজরদারি করা হয়। কাস্টমস কর্তৃপক্ষ আরও জানায়, এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভ্রমণকারীদের কুয়েতের বিধিনিষেধ সম্পর্কে সচেতন থাকা ও তা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানায় তারা। তামাকজাত পণ্য বহনের ঘটনায় আটক হওয়া যাত্রীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।